মি. N. যে ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত তার সাথে সনাতন পদ্ধতির ব্যাংক ব্যবস্থাপনার মধ্যে যে সকল পার্থক্য বিদ্যমান তা উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: মি. N যে ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর সাথে জড়িত ব্যাংক ব্যবস্থাপনার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। মোবাইল ব্যাংকিং বলতে বোঝায় মোবাইলের সাহায্যে ব্যাংকিং বা আর্থিক লেনদেন করতে পারা। অন্যদিকে, সনাতন পদ্ধতি বলতে বোঝায়, যে পদ্ধতিতে নগদ অর্থ বহন করা ঝুঁকি ছিল এবং অত্যন্ত সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য ছিল। মোবাইল ব্যাংকিং ও সনাতন পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো হলোঃ মোবাইল ব্যাংকিং সনাতন পদ্ধতি ১. এটি মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে হয়। যা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। ১. এটি হাতে কলমের মাধ্যমে হয় এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। ২. সহজে, দ্রুততার সাথে যেকোনো স্থান থেকে লেনদেন সম্পাদন করতে পারে। ২. লেনদেন সম্পাদন করা অনেক সময়সাপেক্ষ এবং কষ্টসাপেক্ষ। ৩. নগদ অর্থ বহন করতে হয়। অর্থাৎ ঝুঁকি কম। ৩. নগদ অর্থ বহন করতে হয় অর্থাৎ ঝুঁকি বেশি। ৪. এই ব্যাংকিং এ অন্তত একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়। ৪. এ পদ্ধতিতে ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হতো অসংখ্য বড় বড় নথিপত্র। ৫. এই পদ্ধতিতে পিনকোড জানা থাকতে হয়। ৫. এ পদ্ধতিতে স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন করা যেত না। উদ্দীপকের মি. N পূর্বে সনাতন পদ্ধতিতে টাকা আদান-প্রদান ও অন্যান্য লেনদেন সম্পাদন করত। যা ছিল অনেক কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। কিন্তু তিনি পরবর্তীতে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন। যার ফলে তিনি সহজে মোবাইলের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পাদন করতে পারেন। এবং নগদ অর্থ বহন করার ঝুঁকিও হ্রাস হয়েছে। সুতরাং বলা যায়, মোবাইল ব্যাংকিং ও সনাতন পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান রয়েছে। তার মধ্যে অন্যতম হলো নগদ অর্থ বহন করার ঝুঁকি হ্রাস।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. N. যে ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত তার সাথে সনাতন পদ্ধতির ব্যাংক …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর