জাতীয় আয় পরিমাপের এ পদ্ধতি উন্নয়নশীল দেশে কার্যকর কিনা তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি উন্নয়নশীল দেশ কার্যকর নয়। জাতীয় আয় পরিমাপের এ পদ্ধতিটি অন্যান্য পদ্ধতি অপেক্ষা উত্তম হওয়ায় অনেক উন্নত দেশে এ পদ্ধতিটি ব্যবহৃত হয়। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ পদ্ধতির কার্যকারিতা নানা কারণে সীমাবদ্ধ। উদ্দীপকে জাতীয় আয়, Y = ∑r + ∑w + ∑i + ∑r দেওয়া আছে। যা জাতীয় আয় নির্ণয়ের আয় পদ্ধতিকে নির্দেশ করে। এ পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় কেবল উৎপাদনশীল কাজের দ্বারা সৃষ্ট আয় জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। উন্নয়নশীল দেশগুলোতে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল কাজের পার্থক্য সুস্পষ্ট নয়। পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপকালে যাবতীয় হস্তান্তর পাওনা ও আয় বাদ দিতে হয়। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক ও রাজনৈতিক কারণে অনেক হস্তান্তর পাওনার হিসাবই রাখা হয় না। এক্ষেত্রে একই আয় দু'বার গণনা হলে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যার সৃষ্টি হয়। এ জাতীয় আয় পরিমাপের সময় একই খাত যাতে একাধিকবার হিসাব করা না হয় তা নিশ্চিত করা দরকার। উন্নয়নশীল দেশগুলোতে অর্থনীতির কিছু কিছু খাতের মধ্যে পার্থক্য করা যায় না। এক্ষেত্রে একই খাত একাধিকবার গণনা করায় জাতীয় আয় সঠিকভাবে গণনা করা যায় না। উন্নয়নশীল দেশে চোরাপথে প্রবাসীদের অনেক আয়ই দেশে প্রবেশ করে জিডিপিতে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তাছাড়া বে-আইনি কার্যকলাপের ফলে সৃষ্ট আয়ের হিসাব আয় পদ্ধতি অনুসারে জাতীয় আয়ের মধ্যে গণ্য করা হয় না। সুতরাং বলা যায়, উপরে উল্লিখিত কারণগুলোর জন্য জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুরোপুরি কার্যকর নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জাতীয় আয় পরিমাপের এ পদ্ধতি উন্নয়নশীল দেশে কার্যকর কিনা তা বিশ্লেষণ …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর