মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা।
উত্তর: উদ্দীপকে মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য হ্রাস পাবে। অর্থনীতিবিদ আরভিং ফিশারের মতে, অর্থের পরিমাণের সাথে দামস্তরের সম্পর্ক সমানুপাতিক হয়। আবার, দামস্তরের সাথে অর্থের মূল্য (Vm) এর সর্ম্পক বিপরীত। এ অবস্থায় অর্থের পরিমান দ্বিগুণ করলে অর্থের মূল্য অর্ধেক হবে। উদ্দীপকে উল্লিখিত, সেটি বিহিত মুদ্রার পরিমাণ (M) + ৬০০ কে দ্বিগুণ করলে M = ৬০০ × ২ = ১২০০ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ কে দ্বিগুণ করলে M [গণিত] = ৩০০ × ২ = ৬০০ হবে। ওপরের ছকে দেখা যায়, অর্থের যোগান দ্বিগুণ করা হয়েছে। এমতাবস্থায় দামস্তর (P) ৩৬ থেকে বৃদ্ধি পেয়ে ৭২ হয়েছে। অর্থাৎ দ্বিগুণ হয়েছে। তখন অর্থের মূল্য (Vm1) ০.০২৮ থেকে হ্রাস পেয়ে (Vm2) ০.০১৪ হয়েছে। অর্থাৎ হ্রাস পেয়ে অর্ধেক হয়েছে। সুতরাং বলা যায়, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামস্তর দ্বিগুণ বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর