বিনিয়োগের পরিমাণ 250 টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ে কী ধরনের পরিবর্তন হবে? বিশ্লেষণ করো।
উত্তর: বিনিয়োগের পরিমাণ 250 হলে জাতীয় আয় বৃদ্ধি পাবে । জাতীয় আয়ের পরিমাণ অর্থনীতির খাতগুলোর ওপর নির্ভর করে। খাতগুলোর আর্থিকমান বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পায়। আবার খাতগুলোর আর্থিক মান হ্রাস পেলে ভারসাম্য জাতীয় আয় হ্রাস পায়। এটি চিত্রের মাধ্যমেও উপস্থাপন করা যায়। উদ্দীপকে সঞ্চয় সমীকরণ S = - 40 + 0.5Y এবং বিনিয়োগ I = 200 দেওয়া আছে। বিনিয়োগের পরিমাণ 250 টাকা হলে জাতীয় আয়ের পরিমাণ হবে। ভারসাম্যের শর্তানুসারে, S=Iবা, - 40+ 0.5Y = 250বা, Y = 290/0.5বা, Y = 580 অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়ে 580 টাকা হবে। কোনো নির্দিষ্ট আয় স্তরে অর্থনীতি সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ সমান হলে ঐ আয়স্তরে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। সঞ্চয় বা বিনিয়োগের যে কোনো একটি উপাদান বৃদ্ধি পেলে উচ্চতর কোনো আয় স্তরে পরস্পর সমান হয়। ফলে ঐ স্তরে ভারসাম্য নির্ধারিত হয়। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, বিনিয়োগের পরিমাণ 250 টাকা হলে ভারসাম্য জাতীয় বেড়ে 580 টাকা হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বিনিয়োগের পরিমাণ 250 টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ে কী ধরনের পরিবর্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর