উদ্দীপকের সমীকরণ থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো।
উত্তর: জাতীয় আয়ের যে স্তরে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় সমান হয় তাই ভারসাম্য জাতীয় আয় । একটি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় ভোগ ব্যয় (C) এর বিনিয়োগ ব্যয়ের (I) সমষ্টি দ্বারা। এটিই একটি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় প্রকাশ করে। এখানে দেশের মোট উৎপাদন বা আয় মোট ব্যয়ের সমান হয়। দেশের ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় দেওয়া থাকলে তাদের সমষ্টি নির্ণয়ের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায়। উদ্দীপকে কোনো একটি অর্থনীতির ভোগ সমীকরণ C = 150 + 0.5Y এবং বিনিয়োগ সমীকরণ I= 150 দেওয়া আছে। ভারসাম্যের শর্তানুসারে, সামগ্রিক আয় = সামগ্রিক ব্যয়। সুতরাং ভারসাম্য জাতীয় ব্যয়, Y=C+IY = 150+0.5Y + 150 0.5Y = 300Y = 600 ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ, Y1 = 600।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সমীকরণ থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর