উদ্দীপকে উল্লিখিত বিনিয়োগ দ্বিগুণ হওয়ার প্রেক্ষিতে বিনিয়োগ ও জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিনিয়োগ দ্বিগুণ তথা 200 একক করা হলে জাতীয় আয় [গণিত] গুণ বাড়বে তথা 1000 একক হবে। এক্ষেত্রে বিনিয়োগ ও জাতীয় আয় সমমুখী সম্পর্ক নির্দেশ করবে।কোনো দেশে বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বৃদ্ধি পায়। আবার, বিনিয়োগ কমলে জাতীয় আয় হ্রাস পায় অর্থাৎ, বিনিয়োগ ও জাতীয় আয়ের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। উদ্দীপকের তথ্য অনুসারে বিনিয়োগ দ্বিগুণ করা হলে মোট বিনিয়োগ ব্যয় দাঁড়ায় (100 × 2) বা 200 একক। এখন, ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্রানুসারে, Y=C+I বা, Y=50+0.75Y+200 বা, Y-0.75Y = 50+200 বা, 0.25Y=250 বা, Y = [গণিত] বা, Y = 1000 ... Y0 = 1000 অর্থাৎ, বিনিয়োগ ব্যয় 100 একক থেকে বাড়িয়ে 200 একক করা হলে জাতীয় আয় 600 একক থেকে বেড়ে 1000 একক হয়। উদ্দীপকের প্রদত্ত তথ্যের আলোকে উপরে অঙ্কিত চিত্রে লক্ষ করা যায়, বিনিয়োগ (I1) 100 একক থেকে বেড়ে বিনিয়োগ (I1) 200 একক হলে সামগ্রিক আয় রেখা AD উপরের দিকে স্থানান্তরিত হয়। এর ফলে জাতীয় আয় (Y₁) 600 থেকে বেড়ে (Y 2) 1000 হয়।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বিনিয়োগ ব্যয় ও জাতীয় আয়ের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিনিয়োগ দ্বিগুণ হওয়ার প্রেক্ষিতে বিনিয়োগ ও জাতীয় …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর