শেয়ারFacebookWhatsApp

'উৎপাদন বন্ধ ব্যয় বন্ধ'- কথাটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: উৎপাদন বন্ধ থাকলেই ব্যয় বন্ধ থাকে না। কথাটি উদ্দীপকের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো- শরীফ সাহেব যে চিনিকলে কাজ করেন তার কাঁচামাল বিশেষ করে আখ কেবল একটি নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। তাই বছরের যে সময়ে আখ পাওয়া যায় না, সে সময়ে কারখানাটিতে চিনি উৎপাদন বন্ধ থাকে। কারখানার উৎপাদনের এমন অবস্থাতেও কারখানাটি টিকিয়ে রাখার জন্য কিছু কিছু খরচ করতে হয়। যেমন- চিনিকলে আধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে; তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত কিছু খরচ করতেই হয়। কারখানটিতে দু'ধরনের কর্মচারি কাজ করে; অস্থায়ী ও স্থায়ী। কারখানা বন্ধ থাকলে অস্থায়ী কর্মচারিদেরকে বেতন-ভাতা না দিলেও স্থায়ী কর্মচারিদেরকে দিতে হয়। তাছাড়া চিনিকলের বীমা করা আছে; নিয়মিত তার কিস্তি প্রদান আবশ্যিক। আবার কারখানাটিতে যখন উৎপাদন চলে তখন তার যন্ত্রপাতির ক্ষয় হয়, কিছু যন্ত্রপাতি অকেজোও হয়ে পড়ে। সেগুলো নিয়মিতই পুনঃস্থাপন করা প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষকে অবচয় জনিত ব্যয় বাবদ কিছু অর্থ খরচ করতে হয়। এছাড়া কারখানাটি স্থাপন করতে গিয়ে ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নিতে হয়েছে; নিয়মিত তার সুদ পরিশোধ করতেই হয়। এভাবে দেখা যায়, কারখানাটি কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও তার জন্য একটি মোটা অংকের অর্থ ব্যয় করতে হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'উৎপাদন বন্ধ ব্যয় বন্ধ' কথাটি সঠিক নয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

'উৎপাদন বন্ধ ব্যয় বন্ধ'- কথাটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উদ্দীপক

শরীফ সাহেব একটি চিনিকলে কাজ করেন। সব সময় চিনিকলের কাঁচামাল পাওয়া যায় না। তাই বছরের একটি নির্দিষ্ট সময় কারখানাটিতে চিনি উৎপাদন বন্ধ থাকে। কিন্তু তখনও কিছু কিছু খরচ বহন করতে হয়। আবার কিছু খরচ আছে যা চিনির উৎপাদন বন্ধ হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়।

Dinajpur · 2017

উত্তর

স্বল্পকালে কোনো কারখানার উৎপাদন ব্যয় দু'রকম হয়; যথা- স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়। স্থির ব্যয় হলো ঐ ব্যয় যার পরিমাণ উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে না। অর্থাৎ কারখানা খোলা বা বন্ধ যেকোনো অবস্থায় এই ব্যয় বহন করতে হয়। উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলেও এ ব্যয় একই থাকে। অন্যদিকে, উৎপাদনের পরিমাণ বাড়লে যে ব্যয় বাড়ে আবার উৎপাদনের পরিমাণ কমলে যে ব্যয় কমে তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে এ ব্যয় বাড়ে ও উৎপাদনের পরিমাণ কমার সাথে সাথে এ ব্যয় কমে। স্বল্পকালে কোনো কারখানার উৎপাদন বন্ধ থাকলে তাকে পরিবর্তনীয় ব্যয় নির্বাহ করতে হয় না, তবে তার স্থির ব্যয় অবশ্যই বহন করতে হয়। যেমন- যে কারখানার ভবন বা জমিতে উৎপাদন কাজ চলে সেটি যদি ভাড়া নেওয়া হয়ে থাকে তাহলে জমির বা ভবনের জন্য যে খাজনা দিতে হবে সেটি স্থির ব্যয়। উৎপাদনের পরিমাণ কমলে বা বাড়লে বা সাময়িকভাবে বন্ধ থাকলেও খাজনা দিতে হবে। তেমনি কারখানা পরিচালনা করতে গিয়ে যে ঋণ নেওয়া হয় তার সুদ বাবদ যে ব্যয় হয় তা স্থির ব্যয়ের অন্তর্গত। উৎপাদনের পরিমাণের সাথে তার কোনো সম্পর্ক নেই; নির্দিষ্ট সময় অন্তর তা পরিশোধ করতেই হবে। সুতরাং, বলা যায়, কারখানা বন্ধ থাকলেও স্থির ব্যয় বহন করতে হয়।

উত্তর

উৎপাদন বন্ধ থাকলেই ব্যয় বন্ধ থাকে না। কথাটি উদ্দীপকের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো- শরীফ সাহেব যে চিনিকলে কাজ করেন তার কাঁচামাল বিশেষ করে আখ কেবল একটি নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। তাই বছরের যে সময়ে আখ পাওয়া যায় না, সে সময়ে কারখানাটিতে চিনি উৎপাদন বন্ধ থাকে। কারখানার উৎপাদনের এমন অবস্থাতেও কারখানাটি টিকিয়ে রাখার জন্য কিছু কিছু খরচ করতে হয়। যেমন- চিনিকলে আধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে; তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত কিছু খরচ করতেই হয়। কারখানটিতে দু'ধরনের কর্মচারি কাজ করে; অস্থায়ী ও স্থায়ী। কারখানা বন্ধ থাকলে অস্থায়ী কর্মচারিদেরকে বেতন-ভাতা না দিলেও স্থায়ী কর্মচারিদেরকে দিতে হয়। তাছাড়া চিনিকলের বীমা করা আছে; নিয়মিত তার কিস্তি প্রদান আবশ্যিক। আবার কারখানাটিতে যখন উৎপাদন চলে তখন তার যন্ত্রপাতির ক্ষয় হয়, কিছু যন্ত্রপাতি অকেজোও হয়ে পড়ে। সেগুলো নিয়মিতই পুনঃস্থাপন করা প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষকে অবচয় জনিত ব্যয় বাবদ কিছু অর্থ খরচ করতে হয়। এছাড়া কারখানাটি স্থাপন করতে গিয়ে ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নিতে হয়েছে; নিয়মিত তার সুদ পরিশোধ করতেই হয়। এভাবে দেখা যায়, কারখানাটি কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও তার জন্য একটি মোটা অংকের অর্থ ব্যয় করতে হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'উৎপাদন বন্ধ ব্যয় বন্ধ' কথাটি সঠিক নয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।