উদ্দীপকের আলোকে 'A [গণিত] দেশের অর্থনীতির সাথে 'B [গণিত] দেশের অর্থনীতির তুলনা করে, কোনটি উত্তম? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] দেশটি হলো একটি মুক্ত অর্থনীতির দেশ। আর 'B [গণিত] দেশের অর্থনীতি হলো একটি বদ্ধ অর্থনীতি। বিভিন্ন দিক থেকে এ দুটি অর্থনীতির মধ্যে তুলনা করা যায়। বৈদেশিক বাণিজ্যে লিপ্ত হয়ে 'A [গণিত] দেশ ঐসব দ্রব্য উৎপাদন করে যেগুলো উৎপাদনে তার তুলনামূলক খরচ কম এবং সেগুলোর বিনিময়ে এমন সব দ্রব্য আমদানি করে যেগুলোর উৎপাদনে তুলনামূলক খরচ বেশি পড়ে। এভাবে দেশটি তার সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু উপায়ে ব্যবহার করতে ও উৎপাদন বাড়াতে সক্ষম হয়। 'B [গণিত] দেশ এসব সুবিধা থেকে বঞ্চিত থাকে। 'A [গণিত] দেশ বৈদেশিক বাণিজ্য থেকে লাভ ও বাণিজ্যে টিকে থাকার জন্য নিজ দ্রব্যের মান উন্নয়ন ও খরচ হ্রাসে সদা সচেষ্ট থাকে। এ প্রক্রিয়ায় উৎপাদনের দক্ষতা বাড়ে, উৎপাদিত দ্রব্য গুণে ও মানে সমৃদ্ধ হয়। দেশটি বাণিজ্যের মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে তা দিয়ে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি করে। এ সুবিধার ফলে তার শিল্পোন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সাধারণত 'B [গণিত] দেশের ক্ষেত্রে এসব সুবিধা পরিলক্ষিত হয় না। বৈদেশিক বাণিজ্যরত 'A [গণিত] দেশ যেসব ভোগদ্রব্য উৎপাদন করে না তা অন্য দেশ থেকে আমদানি করে ভোক্তাসাধারণের বিভিন্নমুখী চাহিদা পূরণের সুযোগ করে দেয়। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। অন্যদিকে 'B [গণিত] দেশ বৈদেশিক বাণিজ্যের অবর্তমানে এসব সুবিধা হাতছাড়া করে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেই 'A [গণিত] দেশ অন্য দেশের উন্নত কারিগরি জ্ঞান ও প্রযুক্তি আমদানি, ঋণ ও সাহায্য হিসেবে বৈদেশিক পুঁজি লাভ ও বাড়তি জনশক্তি রপ্তানি করে বেকার সমস্যা লাঘব করতে পারে। সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোকে 'B [গণিত] দেশের অর্থনীতির চেয়ে 'A [গণিত] দেশের অর্থনীতি উত্তম।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'A দেশের অর্থনীতির সাথে 'B দেশের অর্থনীতির তুলনা …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর