উদ্দীপকে গড় ব্যয় রেখা AC₂ হলে মুনাফার উপর কী প্রভাব পড়বে? তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে গড় ব্যয় রেখা AC2হলে মুনাফার উপর যে প্রভাব পড়বে তা নিম্নে বিশ্লেষণ করা হলো। এক্ষেত্রে প্রদত্তচিত্রটি নিম্নরূপভাবে পুনর্বিন্যাসিত করা হলো। চিত্রে যখন ফার্মের গড় ব্যয় রেখা AC1 তখন b বিন্দুতে ফার্মের ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত (MC=MR) ও পর্যাপ্ত শর্ত (MC রেখার ঢাল MR রেখার ঢাল) উভয়ই পালিত হয়েছে। ফলে ফার্ম ঐ বিন্দুতে ভারসাম্যে উপনীত হয়েছে। এক্ষেত্রে ভারসাম্য বিন্দু b তে AC1 রেখা AR=MR=P রেখাকে স্পর্শ করায় ফার্ম কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে; এক্ষেত্রে ফার্মের আয়ক্ষেত্র P0bQ0O ও ব্যয়ক্ষেত্র P0bQ0O সমান হয়েছে। আয় ও ব্যয় সমান হওয়ায় ফার্ম কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে। আবার যখন ফার্মের গড় ব্যয় রেখা AC2 হয় তখন b বিন্দুতে ফার্মের (MC = MR) ও (MC রেখার ঢাল > MR রেখার ঢাল) শর্তসমূহ পালিত হওয়ায় ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ফার্মের মোট আয়ক্ষেত্র হয় P0bQ0O ও মোট ব্যয় ক্ষেত্র হয় P1CQ0O। অতএব P0bQ0O ক্ষেত্র- P1CQ0O ক্ষেত্র = P0bCP1 ক্ষেত্র যা ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জনের সমান। সুতরাং বলা যায়, ফার্মের গড় ব্যয় রেখা AC2হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জনের জায়গায় অস্বাভাবিক মুনাফা অর্জন করবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গড় ব্যয় রেখা AC₂ হলে মুনাফার উপর কী প্রভাব পড়বে? তা বিশ্লে…
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর