শেয়ারFacebookWhatsApp

মোট দেশজ উৎপাদন কী?

উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP) বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মোট দেশজ উৎপাদন কী?

উদ্দীপক

'AA^{\prime} ও 'BB^{\prime} যথাক্রমে মুক্ত অর্থনীতি ও আবদ্ধ অর্থনীতির দেশ। 'BB^{\prime} দেশের আমদানি ও রপ্তানির পরিমাণ শূন্য। 'AA^{\prime} দেশের অর্থনৈতিক তথ্যাবলি নিম্নরূপ- মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় ৫০০ কোটি টাকা মোট বেসরকারি ভোগ ব্যয় ৬০০ কোটি টাকা মোট সরকারি ব্যয় ১০০০ কোটি টাকা মোট আমদানি ব্যয় ৭০০ কোটি টাকা মোট রপ্তানি আয় ৯০০ কোটি টাকা

Comilla · 2017

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP) বলে।

উত্তর

হ্যাঁ, স্বল্পকালীন ও দীর্ঘকালীন মোট অপেক্ষকের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির ও পরিবর্তনশীল উভয় প্রকার উপকরণ বিদ্যমান। অন্যদিকে, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। স্বল্পকালে সময়ের সীমাবদ্ধতা থাকায় উদ্যোক্তা তার সকল স্থির উপকরণের পরিবর্তন করতে পারে না। কিন্তু দীর্ঘকালে সময়ের পরিধি ব্যাপক হওয়ায় উদ্যোক্তা সমস্ত উপকরণ ও উৎপাদন কৌশল পরিবর্তন করতে পারে। যেমন: দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক Q = f(L, K)। এখানে উৎপাদনের উপকরণ শ্রম (L) ও মূলধন (K) উভয়ই পরিবর্তনশীল। কিন্তু স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক Q=f( L,K)\mathrm{Q}=f(\mathrm{~L}, \overline{\mathrm{K}}) । এখানে উৎপাদনের উপকরণ শ্রম (L) পরিবর্তনশীল হলেও মূলধন (K)(\overline{\mathrm{K}}) একটি স্থির উপকরণ।

উত্তর

উদ্দীপকে একটি মুক্ত অর্থনীতির দেশ তথা 'AA^{\prime} দেশের ২০১৭ সালের মোট জাতীয় নির্ণয় করতে বলা হয়েছে। প্রদত্ত তথ্যাদির ভিত্তিতে ব্যয় পদ্ধতিতে (Expenditure Method) দেশটির ২০১৭ সালের মোট জাতীয় আয় নির্ণয় করা হলো: একটি উন্মুক্ত অর্থনীতিতে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র হলো: GNI=C+I+G+(XM)\mathrm{GNI}=\mathrm{C}+\mathrm{I}+\mathrm{G}+(\mathrm{X}-\mathrm{M}) যেখানে GNI = মোট জাতীয় আয়, C = মোট বেসরকারি ভোগ ব্যয়, I = মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়, G = মোট সরকারি ব্যয়, X = মোট রপ্তানি আয় ও M = মোট আমদানি ব্যয়। এ হিসেবে নিচে 'AA^{\prime} দেশের ২০১৭ সালের মোট জাতীয় আয় নির্ণয় করা হলো: GNI=C+I+G+(XM)\mathrm{GNI}=\mathrm{C}+\mathrm{I}+\mathrm{G}+(\mathrm{X}-\mathrm{M}) = ৫০০ কোটি টাকা ৬০০ কোটি টাকা+ ১০০০ কোটি টাকা + (৯০০ কোটি টাকা – ৭০০ কোটি টাকা) = ২১০০ কোটি টাকা ২০০ কোটি টাকা = ২৩০০ কোটি টাকা। অতএব, ২০১৭ সালে 'AA^{\prime} দেশের মোট জাতীয় আয় হলো ২৩০০ কোটি টাকা।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} দেশটি হলো একটি মুক্ত অর্থনীতির দেশ। আর 'BB^{\prime} দেশের অর্থনীতি হলো একটি বদ্ধ অর্থনীতি। বিভিন্ন দিক থেকে এ দুটি অর্থনীতির মধ্যে তুলনা করা যায়। বৈদেশিক বাণিজ্যে লিপ্ত হয়ে 'AA^{\prime} দেশ ঐসব দ্রব্য উৎপাদন করে যেগুলো উৎপাদনে তার তুলনামূলক খরচ কম এবং সেগুলোর বিনিময়ে এমন সব দ্রব্য আমদানি করে যেগুলোর উৎপাদনে তুলনামূলক খরচ বেশি পড়ে। এভাবে দেশটি তার সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু উপায়ে ব্যবহার করতে ও উৎপাদন বাড়াতে সক্ষম হয়। 'BB^{\prime} দেশ এসব সুবিধা থেকে বঞ্চিত থাকে। 'AA^{\prime} দেশ বৈদেশিক বাণিজ্য থেকে লাভ ও বাণিজ্যে টিকে থাকার জন্য নিজ দ্রব্যের মান উন্নয়ন ও খরচ হ্রাসে সদা সচেষ্ট থাকে। এ প্রক্রিয়ায় উৎপাদনের দক্ষতা বাড়ে, উৎপাদিত দ্রব্য গুণে ও মানে সমৃদ্ধ হয়। দেশটি বাণিজ্যের মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে তা দিয়ে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি করে। এ সুবিধার ফলে তার শিল্পোন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সাধারণত 'BB^{\prime} দেশের ক্ষেত্রে এসব সুবিধা পরিলক্ষিত হয় না। বৈদেশিক বাণিজ্যরত 'AA^{\prime} দেশ যেসব ভোগদ্রব্য উৎপাদন করে না তা অন্য দেশ থেকে আমদানি করে ভোক্তাসাধারণের বিভিন্নমুখী চাহিদা পূরণের সুযোগ করে দেয়। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। অন্যদিকে 'BB^{\prime} দেশ বৈদেশিক বাণিজ্যের অবর্তমানে এসব সুবিধা হাতছাড়া করে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেই 'AA^{\prime} দেশ অন্য দেশের উন্নত কারিগরি জ্ঞান ও প্রযুক্তি আমদানি, ঋণ ও সাহায্য হিসেবে বৈদেশিক পুঁজি লাভ ও বাড়তি জনশক্তি রপ্তানি করে বেকার সমস্যা লাঘব করতে পারে। সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোকে 'BB^{\prime} দেশের অর্থনীতির চেয়ে 'AA^{\prime} দেশের অর্থনীতি উত্তম।
HSCEconomics 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।