স্বল্পকালীন ও দীর্ঘকালীন মোট অপেক্ষকের মধ্যে পার্থক্য আছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, স্বল্পকালীন ও দীর্ঘকালীন মোট অপেক্ষকের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির ও পরিবর্তনশীল উভয় প্রকার উপকরণ বিদ্যমান। অন্যদিকে, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। স্বল্পকালে সময়ের সীমাবদ্ধতা থাকায় উদ্যোক্তা তার সকল স্থির উপকরণের পরিবর্তন করতে পারে না। কিন্তু দীর্ঘকালে সময়ের পরিধি ব্যাপক হওয়ায় উদ্যোক্তা সমস্ত উপকরণ ও উৎপাদন কৌশল পরিবর্তন করতে পারে। যেমন: দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক Q = f(L, K)। এখানে উৎপাদনের উপকরণ শ্রম (L) ও মূলধন (K) উভয়ই পরিবর্তনশীল। কিন্তু স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক [গণিত] । এখানে উৎপাদনের উপকরণ শ্রম (L) পরিবর্তনশীল হলেও মূলধন [গণিত] একটি স্থির উপকরণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
স্বল্পকালীন ও দীর্ঘকালীন মোট অপেক্ষকের মধ্যে পার্থক্য আছে কি? ব্যাখ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর