কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই?
উত্তর: একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই। অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। অন্যদিকে, কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। আমরা জানি, একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম বা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাছাড়া, এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প পণ্য থাকে না। এরূপ বৈশিষ্ট্যের কারণে এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই?
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর