শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অন্যান্য অবস্থা স্থির রেখে M এর মান বৃদ্ধি পেয়ে 200 হলে; জাতীয় আয়ের ওপর কেমন প্রভাব পড়বে? জাতীয় আয় নির্ণয়পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে আমদানির পরিমাণ বেড়ে 200 হলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ হ্রাস পাবে।ভারসাম্য জাতীয় আয় বলতে জাতীয় আয়ের এমন একটি স্তরকে বোঝায় যে স্তরে দেশের সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক যোগান পরস্পর সমান হয়। জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিষয়সমূহ যেমন ভোগ (C), সঞ্চয় (S), বিনিয়োেগ (I), সরকারি ব্যয় (G), আমদানি (M), রপ্তানি (X) প্রভৃতি চলকসমূহের পরিবর্তন হলে ভারসাম্য জাতীয় আয় স্তরেরও পরিবর্তন হয়। ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র হলো, Y = C+I+G+(X – M)উদ্দীপক অনুযায়ী প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় হলো Y1 = 1300 ।এখন সব মান স্থির থেকে আমদানির পরিমাণ (M) বেড়ে 200 হলে নতুন ভারসাম্য জাতীয় আয় হবে- [গণিত] সুতরাং, সব মান স্থির থেকে আমদানির পরিমাণ বেড়ে 200 একক হলে ভারসাম্য জাতীয় আয় 75 একক কমে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের অন্যান্য অবস্থা স্থির রেখে M এর মান বৃদ্ধি পেয়ে 200 হলে; …

উদ্দীপক

দেওয়া আছে, C = 650,l -275,G-350, X-150, M-125,

ঢাকা কলেজ · 2026

উত্তর

যে অর্থনীতিতে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয়ের পাশাপাশি নিট রপ্তানিও বিবেচনা করা হয়, তাকে মুক্ত অর্থনীতি বলে।

উত্তর

সঞ্চয়ের সাথে বিনিয়োগ সরাসরি ও নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে। আর এই সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করাকে বিনিয়োগ বলে। সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি। অন্যান্য অবস্থা স্থির এবং দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকলে সঞ্চয় বিনিয়োগ বাড়বে। এভাবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দেখা যায়।

উত্তর

ভোগব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় ও নিট রপ্তানি আয়ের সমষ্টিই হলো জাতীয় আয়।কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে চূড়ান্ত পর্যায়ে উৎপাদিত সব দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট জাতীয় আয় বলে। অন্যভাবে বলা যায়, কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থিত সব মানুষের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি নিট রপ্তানি আয়ের সমষ্টিই জাতীয় আয়। অর্থাৎ, জাতীয় আয় = C +I+G+(X-M)।উদ্দীপকে দেওয়া আছে, ভোগ ব্যয় (C) = 650 বিনিয়োগ ব্যয় (1) = 275, সরকারি ব্যয় G = 350 , আমদানি ব্যয় M = 125 এবং রপ্তানি আয় X = 150 । এক্ষেত্রে, জাতীয় আয় 2G = C + I + G + (X - M) = 650 + 275 + 350 + (150 - 125) =1275+25=1300=1275+25=1300 সুতরাং, জাতীয় আয়ের পরিমাণ হবে 1300।

উত্তর

উদ্দীপকে আমদানির পরিমাণ বেড়ে 200 হলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ হ্রাস পাবে।ভারসাম্য জাতীয় আয় বলতে জাতীয় আয়ের এমন একটি স্তরকে বোঝায় যে স্তরে দেশের সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক যোগান পরস্পর সমান হয়। জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিষয়সমূহ যেমন ভোগ (C), সঞ্চয় (S), বিনিয়োেগ (I), সরকারি ব্যয় (G), আমদানি (M), রপ্তানি (X) প্রভৃতি চলকসমূহের পরিবর্তন হলে ভারসাম্য জাতীয় আয় স্তরেরও পরিবর্তন হয়। ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র হলো, Y = C+I+G+(X – M)উদ্দীপক অনুযায়ী প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় হলো Y1 = 1300 ।এখন সব মান স্থির থেকে আমদানির পরিমাণ (M) বেড়ে 200 হলে নতুন ভারসাম্য জাতীয় আয় হবে- Y2=C+I+G+(XM)=650+275+330+(150200)=127550=1225ΔY=Y2Y1=12251300=75\begin{aligned} & Y_2=C+I+G+(X-M) \\ &=650+275+330+(150-200)=1275-50=1225 \\ & \therefore \Delta Y=Y_2-Y_1=1225-1300=-75\end{aligned} সুতরাং, সব মান স্থির থেকে আমদানির পরিমাণ বেড়ে 200 একক হলে ভারসাম্য জাতীয় আয় 75 একক কমে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।