বারকাত স্যারের মত অনুযায়ী যেসব বিষয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না সেগুলো সম্পর্কে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে অধ্যাপক আবুল বারকাত স্যারের মত অনুযায়ী GDP-তে শুধুমাত্র চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত হয়।তিনি বলেন, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো কখনো GDP-তে অন্তর্ভুক্ত হয় না। জাতীয় আয় গণনার ক্ষেত্রে লাভ-ক্ষতির প্রভাব শূন্য।একই সাথে মাধ্যমিক আয় ও সেবা জাতীয় আয়ে আসে না।অর্থনীতিতে কিছু দ্রব্য রয়েছে যেগুলো বাজারে বেচাকেনা হয় না। যেমন- মায়ের সন্তান লালন-পালন, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা।এসব সেবাও GDP-তে আসে না। যে বছর GDP গণনা করা হয়, তার পূর্বের কোনো বছরের উৎপাদন ওই বছরের GDP-তে অন্তর্ভুক্ত হয় না। যেমন- পুরাতন গাড়ি বিক্রয়।সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তাও GDP-তে অন্তর্ভুক্ত নয়। এছাড়াও যেকোনো ধরনের বেআইনি কাজ থেকে প্রাপ্ত অর্থও GDP-এরঅন্তর্ভুক্ত হয় না। যেমন- মাদক দ্রব্য বিক্রি, জুয়াখেলা ইত্যাদি।সুতরাং বলা যায়, উদ্দীপকে অধ্যাপক আবুল বারাকাত স্যার উপরে উল্লেখিত বিষয়গুলোই বলতে চেয়েছেন সেগুলো GDP-তে আসে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বারকাত স্যারের মত অনুযায়ী যেসব বিষয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না সেগুলো…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর