উদ্দীপকের আলোকে R দেশের অর্থনীতির সাথে T দেশের অর্থনীতি তুলনা করে কোনটি উত্তম? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে R দেশ মুক্ত অর্থনীতির এবং T দেশ আবদ্ধ অর্থনীতির দেশ। নিচে মুক্ত অর্থনীতির সাথে আবদ্ধ অর্থনীতির তুলনা করা হলো-১. যে অর্থনীতিতে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ উপাদানসহ আমদানি-রপ্তানি বিবেচনা করা হয় তাকে মুক্ত অর্থনীতি বলে। পক্ষান্তরে, যে অর্থনীতিতে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ উৎপাদন বিবেচনা করা হয় আমদানি-রপ্তানি হিসেবে করা হয় না তাকে বদ্ধ অর্থনীতি বলে।২. বদ্ধ অর্থনীতিতে আন্তর্জাতিক কোনো সম্পর্ক থাকে না। কিন্তু মুক্ত অর্থনীতিতে আন্তর্জাতিক সম্পর্ক থাকে। ৩. মুক্ত অর্থনীতিতে একটি দেশকে তার প্রয়োজনীয় সকল দ্রব্য ও সেবা নিজে উৎপাদন না করলেও চলে, এক্ষেত্রে সে কিছু দ্রব্য ও সেবা আমদানি করে। অন্যদিকে, বদ্ধ অর্থনীতিতে একটি দেশকে তার প্রয়োজনীয় সকল দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করার প্রয়োজন পড়ে।৪. মুক্ত অর্থনীতির দেশকে প্রতিনিয়ত তার পণ্যের গুণগত মান বৃদ্ধিতে চেষ্টা করতে হয় কারণ তার পণ্য আন্তর্জাতিক পণ্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। পক্ষান্তরে, বদ্ধ অর্থনীতির দেশকে এরূপ প্রতিযোগিতায় সম্মুখীন হতে হয় না, তাই পণ্যের গুণগত মান বৃদ্ধি না করলেও চলে।৫. মুক্ত অর্থনীতিতে একটি দেশ তার উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সহযোগিতা লাভ করতে পারে। পক্ষান্তরে, বন্ধ অর্থনীতিতে একটি দেশ তার নিজের উন্নয়ন নিজেকেই করতে হয়, সে কোনো সহায়তা পায় না।সুতরাং, উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের R দেশের অর্থাৎ মুক্ত অর্থনীতি T দেশের অর্থাৎ বদ্ধ অর্থনীতির তুলনায় উত্তম।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে R দেশের অর্থনীতির সাথে T দেশের অর্থনীতি তুলনা করে ক…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর