কখন GNP, GDP এর তুলনায় সমান, বেশি বা কম হয়?
উত্তর: কখন GNP, GDP-এর তুলনায় সমান, বেশি বা কম হয় তা ব্যাখ্যা করা হলো-নিট রপ্তানি বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে অর্থাৎ রপ্তানি থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে অর্থাৎ বিবেচ্য দেশে আমদানি থেকে যে আয় করে এ দুইয়ের বিয়োগফলকে বোঝায়। এটি সূত্রাকারে লেখা যায়, X-M যেখানে, X = রপ্তানির পরিমাণ, M = আমদানির পরিমাণ।মূলত মোট আমদানি ও রপ্তানির ব্যবধানই GNP ও GDP-এর পার্থক্যসৃষ্টি করে।১. GNP ও GDP সমান হবে যদি দেশটিতে আমদানি ও রপ্তানি সমান হয় বা আমদানি-রপ্তানির ব্যবধান শূন্য হয়। এক্ষেত্রে (X -M) = 0 হলে GNP GDP হবে।২. GNP, GDP-এর তুলনায় বেশি হবে যদি রপ্তানি আয়, আমদানি ব্যয় অপেক্ষা বেশি হয় বা রপ্তানি ও আমদানির ব্যবধান ধণাত্মক হয়। এক্ষেত্রে (X-M)>0 হলে GNP > GDP হবে।৩. GNP, GDP-এর তুলনায় কম হবে যদি রপ্তানি আয়, আমদানি ব্যয় অপেক্ষা কম হয় বা রপ্তানি ও আমদানির ব্যবধান ঋণাত্মক হয়। এক্ষেত্রে (X-M) <0 হলে GNP < GDP হবে।সুতরাং বলা যায়, নিট রপ্তানির প্রভাবে GNP, GDP এর তুলনায় সমান, বেশি বা কম হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কখন GNP, GDP এর তুলনায় সমান, বেশি বা কম হয়?
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর