বিনিয়োগ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের কীরূপ পরিবর্তন হবে? ব্যাখ্যা কর।
উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের কীরূপ পরিবর্তন হবে তা ব্যাখ্যা করা হলো-চিত্রে, বিনিয়োগ বৃদ্ধি পেয়ে 100 থেকে বেড়ে 150 হলে- চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ দেখানো হলো। ১ সঞ্চয় রেখা ও বিনিয়োগ রেখা। 300 আয়স্তরে । > S হওয়ায় আয় বৃদ্ধির প্রবণতা থাকে। কিন্তু 400 আয় স্তরে E বিন্দুতে সঞ্চয় রেখা (S) বিনিয়োগ রেখাকে I ছেদ করায় S = I হয়। অতএব, ভারসাম্য সামগ্রিক জাতীয় আয় নির্ধারিত হয় 400 একক।এখন যদি বিনিয়োগ 100 থেকে বেড়ে 150 হয় তবে নতুন বিনিয়োগ রেখা হবে I₁, যা সঞ্চয় রেখাকে F বিন্দুতে ছেদ করে। ফলে F বিন্দু নতুন ভারসাম্য বিন্দু। F বিন্দু অনুসারে ভারসাম্য আয় 500 একক।এখানে বিনিয়োগ বৃদ্ধির জন্য ভারসাম্য জাতীয় আয় (500- 400) = 100 একক বৃদ্ধি পেয়েছে।সুতরাং বলা যায়, বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ও বৃদ্ধি পাবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বিনিয়োগ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের কীরূপ পরিবর্তন হবে? ব্যাখ্য…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর