শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে ত্রি-খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক আয় নির্ণয় কর।

উত্তর: উদ্দীপকের আলোকে ত্রি-খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক আয়নির্ণয় করা হলো-উদ্দীপকে দেওয়া আছে,ভোগ ব্যয় (C) = ১৫,০০০ কোটি টাকা,বিনিয়োগ ব্যয় (I) = ২২,০০০ কোটি টাকা,সরকারি ব্যয় (G) = ১২,০০০ কোটি টাকা,নিট রপ্তানি আয় (X - M) = ২,৫০০ কোটি টাকা উদ্দীপকের তথ্য অনুযায়ী ত্রি-খাত বিশিষ্ট অর্থনীতির সামগ্রিক আয় (Y) নির্ণয়ের সূত্র হলো :Y=C+I+G+(X-M)তাহলে,Y = ১৫,০০০ + ২২,০০০ + ১২,০০০ + ২,৫০০Y = ৫১,৫০০ কোটি টাকা।উদ্দীপকের তথ্য অনুযায়ী, ত্রি-খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক আয় হলো ৫১,৫০০ কোটি টাকা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে ত্রি-খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক আয় নির্ণয় কর।

উদ্দীপক

উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:'ক' দেশের জনগণের বার্ষিক মোট ভোগ ব্যয় ১৫,০০০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় যথাক্রমে ২২,০০০ ও ১২,০০০ কোটি টাকা এবং নিট রপ্তানি আয় ২,৫০০ কোটি টাকা। ঐ বছরে উৎপাদন কাজে নিয়োজিত মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৩,৫০০ কোটি টাকা।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

মোট দেশজ উৎপাদন (GDP) হলো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার মোট অর্থমূল্য।

উত্তর

দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য জাতীয় হিসেবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় আয় হলো চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য। চূড়ান্ত দ্রব্যের দামে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম আবার গণনা করা হলে দ্বৈত গণনার সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় পরিমাপের শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবার দাম অন্তর্ভুক্ত করা হয়।

উত্তর

উদ্দীপকের আলোকে ত্রি-খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক আয়নির্ণয় করা হলো-উদ্দীপকে দেওয়া আছে,ভোগ ব্যয় (C) = ১৫,০০০ কোটি টাকা,বিনিয়োগ ব্যয় (I) = ২২,০০০ কোটি টাকা,সরকারি ব্যয় (G) = ১২,০০০ কোটি টাকা,নিট রপ্তানি আয় (X - M) = ২,৫০০ কোটি টাকা উদ্দীপকের তথ্য অনুযায়ী ত্রি-খাত বিশিষ্ট অর্থনীতির সামগ্রিক আয় (Y) নির্ণয়ের সূত্র হলো :Y=C+I+G+(X-M)তাহলে,Y = ১৫,০০০ + ২২,০০০ + ১২,০০০ + ২,৫০০Y = ৫১,৫০০ কোটি টাকা।উদ্দীপকের তথ্য অনুযায়ী, ত্রি-খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক আয় হলো ৫১,৫০০ কোটি টাকা।

উত্তর

সরকারি ব্যয় ৮,০০০ কোটি টাকা বৃদ্ধি পেলে মুক্ত অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয়ের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো-'গ' নং থেকে পাওয়া সরকারি ব্যয় পরিবর্তনের আগে জাতীয় আয়ের মান Y = ৫১,৫০০ কোটি টাকা।সরকারি ব্যয় ৮,০০০ কোটি টাকা বৃদ্ধি পেলে নতুন সরকারি ব্যয় হবে:G+ Δ\DeltaG = ১২,০০০ + ৮,০০০ = ২০,০০০ কোটি টাকা।তখন নতুন জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি হবে,Y=C+I+(G+ Δ\DeltaG) + (X-M)Y = ১৫,০০০ + ২২,০০০ + ২০,০০০ + ২,৫০০Y = ৫৯,৫০০ কোটি টাকাএক্ষেত্রে, সরকারি ব্যয়ের পরিবর্তনের আগে জাতীয় আয়ের মান ছিল ৫১,৫০০ কোটি টাকা, যা পরিবর্তনের পরে বৃদ্ধি পেয়ে ৫৯,৫০০ কোটি টাকা হয়েছে। অর্থাৎ জাতীয় আয়ের ৮,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি সামগ্রিক চাহিদা এবং উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হয়, যা জাতীয় আয়ের উপর ইতিবাচক প্রভাব ফেলে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।