শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় কর।

উত্তর: উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা হলো। সাধারণত জাতীয় আয় তিনটি পদ্ধতিতে পরিমাপ করা হয়। যথা-উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতি। ব্যয়ের দিক থেকে একটি খোলা অর্থনীতির জাতীয় আয় হলো ভোগ, বিনিয়োগ ও সরকারি ব্যয়ের সমষ্টির সাথে নিট রপ্তানির যোগফল। অর্থাৎ মোট জাতীয় আয় GNI =C+I+G+Xn। যেখানে, C = ভোগব্যয়, I = মোট বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয় এবং Xn = নিট রপ্তানি মোট রপ্তানি আয় – মোট আমদানি ব্যয় (X-M) । উদ্দীপকে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে A দেশে ভোগব্যয় (C) = ৮০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) = ৫০ কোটি টাকা, সরকারি ব্যয় (G) = ৩০ কোটি টাকা, আমদানি ব্যয় (M = ৩০ কোটি টাকা এবং রপ্তানি আয় (X) = ২০ কোটি টাকা। এখন ২০১৮-১৯ অর্থবছরে A দেশটির জাতীয় আয়,GNI) = ৮০ + ৫০ + ৩০ + (২০ – ৩০)= ১৬০ - ১০= ১৫০ সুতরাং ২০১৮-১৯ অর্থবছরে দেশটির ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় (GNI) হলো ১৫০ কোটি টাকা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় কর।

উদ্দীপক

২০১৮-১৯ অর্থবছরে A দেশে ভোগব্যয় (C) ৮০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) = ৫০ কোটি টাকা, সরকারি ব্যয় (৫) = ৩০ কোটি টাকা, আমদানি ব্যয় (M) = ৫০ কোটি টাকা এবং রপ্তানি আয় (X) = ২০ কোটি টাকা।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্যসামগ্রী সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।

উত্তর

মোট জাতীয় উৎপাদন বা GNP হলো দেশের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের সমষ্টি। আর NNP বা নিট জাতীয় উৎপাদন হলো GNP থেকে অবচয়জনিত ব্যয় ও নিট আমদানি-রপ্তানি বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে। GNP-তে অবচয়জনিত ব্যয় বাদ দেওয়া হয় না এবং নিট আমদানি রপ্তানি যোগ করা হয় না কিন্তু NNP-তে অবচয় জনিত ব্যয় বাদ দিয়ে নিট রপ্তানি যোগ করা হয়। তাই GNP এর তুলনায় NNP অধিক গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা হলো। সাধারণত জাতীয় আয় তিনটি পদ্ধতিতে পরিমাপ করা হয়। যথা-উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতি। ব্যয়ের দিক থেকে একটি খোলা অর্থনীতির জাতীয় আয় হলো ভোগ, বিনিয়োগ ও সরকারি ব্যয়ের সমষ্টির সাথে নিট রপ্তানির যোগফল। অর্থাৎ মোট জাতীয় আয় GNI =C+I+G+Xn। যেখানে, C = ভোগব্যয়, I = মোট বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয় এবং Xn = নিট রপ্তানি {মোট রপ্তানি আয় – মোট আমদানি ব্যয় (X-M)}। উদ্দীপকে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে A দেশে ভোগব্যয় (C) = ৮০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) = ৫০ কোটি টাকা, সরকারি ব্যয় (G) = ৩০ কোটি টাকা, আমদানি ব্যয় (M = ৩০ কোটি টাকা এবং রপ্তানি আয় (X) = ২০ কোটি টাকা। এখন ২০১৮-১৯ অর্থবছরে A দেশটির জাতীয় আয়,GNI) = ৮০ + ৫০ + ৩০ + (২০ – ৩০)= ১৬০ - ১০= ১৫০ সুতরাং ২০১৮-১৯ অর্থবছরে দেশটির ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় (GNI) হলো ১৫০ কোটি টাকা।

উত্তর

উদ্দীপকে যদি বদ্ধ অর্থনীতি বিবেচিত হয় তাহলে জাতীয় আয় বেশি হবে।বদ্ধ অর্থনীতি বলতে এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে যেখানে আন্তর্জাতিক বাণিজ্য থাকে না। অর্থাৎ বদ্ধ অর্থনীতিতে আমদানি বা রপ্তানি অনুপস্থিত থাকে। তাই ব্যয়ের দিক থেকে বন্ধ অর্থনীতির জাতীয় আয় GNIC+I+G।উদ্দীপকে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে A দেশটির আমদানি ব্যয় ৩০ কোটি টাকা এবং রপ্তানি আয় ২০ কোটি টাকা। কাজেই, উক্ত অর্থবছরে A দেশের বাণিজ্য ঘাটতি (৩০ – ২০) = ১০ কোটি টাকা। আর এই ঘাটতি দেশের অভ্যন্তরীণ আয় থেকে মেটানো হয় বলে জাতীয় আয় হ্রাস পায়। এখন যদি দেশটিতে বদ্ধ অর্থনীতি বিবেচিত হয়, তাহলে এই ঘাটতি ব্যয় বহন করতে হবে না। এক্ষেত্রে জাতীয় আয় বেশি হবে। উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে বদ্ধ অর্থনীতি বিবেচনায় জাতীয় আয়, GNI = ৮০ + ৫০ + ৩০ = ১৬০ কোটি টাকা। এখানে স্পষ্টতই লক্ষ করা যায়, বদ্ধ অর্থনীতিতে GNI (১৬০ কোটি টাকা) অপেক্ষা মুক্ত অর্থনীতির GNI (১৫০ কোটি টাকা) কম।অর্থাৎ A দেশটিতে বদ্ধ অর্থনীতি বিবেচিত হলে জাতীয় আয় (১৬০-১৫০) বা ১০ কোটি টাকা বেশি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে নির্দেশিত A দেশটির আমদানি অপেক্ষা রপ্তানি আয় কম হয়, ফলে দেশটির অর্থনীতি বদ্ধ অর্থনীতি হিসেবে বিবেচিত হলে জাতীয় আয় পূর্বের তুলনায় বাড়বে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।