বদ্ধ অর্থনীতি বিবেচিত হলে জাতীয় আয় কি একই হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যদি বদ্ধ অর্থনীতি বিবেচিত হয় তাহলে জাতীয় আয় বেশি হবে।বদ্ধ অর্থনীতি বলতে এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে যেখানে আন্তর্জাতিক বাণিজ্য থাকে না। অর্থাৎ বদ্ধ অর্থনীতিতে আমদানি বা রপ্তানি অনুপস্থিত থাকে। তাই ব্যয়ের দিক থেকে বন্ধ অর্থনীতির জাতীয় আয় GNIC+I+G।উদ্দীপকে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে A দেশটির আমদানি ব্যয় ৩০ কোটি টাকা এবং রপ্তানি আয় ২০ কোটি টাকা। কাজেই, উক্ত অর্থবছরে A দেশের বাণিজ্য ঘাটতি (৩০ – ২০) = ১০ কোটি টাকা। আর এই ঘাটতি দেশের অভ্যন্তরীণ আয় থেকে মেটানো হয় বলে জাতীয় আয় হ্রাস পায়। এখন যদি দেশটিতে বদ্ধ অর্থনীতি বিবেচিত হয়, তাহলে এই ঘাটতি ব্যয় বহন করতে হবে না। এক্ষেত্রে জাতীয় আয় বেশি হবে। উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে বদ্ধ অর্থনীতি বিবেচনায় জাতীয় আয়, GNI = ৮০ + ৫০ + ৩০ = ১৬০ কোটি টাকা। এখানে স্পষ্টতই লক্ষ করা যায়, বদ্ধ অর্থনীতিতে GNI (১৬০ কোটি টাকা) অপেক্ষা মুক্ত অর্থনীতির GNI (১৫০ কোটি টাকা) কম।অর্থাৎ A দেশটিতে বদ্ধ অর্থনীতি বিবেচিত হলে জাতীয় আয় (১৬০-১৫০) বা ১০ কোটি টাকা বেশি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে নির্দেশিত A দেশটির আমদানি অপেক্ষা রপ্তানি আয় কম হয়, ফলে দেশটির অর্থনীতি বদ্ধ অর্থনীতি হিসেবে বিবেচিত হলে জাতীয় আয় পূর্বের তুলনায় বাড়বে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বদ্ধ অর্থনীতি বিবেচিত হলে জাতীয় আয় কি একই হবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর