উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা হলো। সাধারণত জাতীয় আয় তিনটি পদ্ধতিতে পরিমাপ করা হয়। যথা-উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতি। ব্যয়ের দিক থেকে একটি খোলা অর্থনীতির জাতীয় আয় হলো ভোগ, বিনিয়োগ ও সরকারি ব্যয়ের সমষ্টির সাথে নিট রপ্তানির যোগফল। অর্থাৎ মোট জাতীয় আয় GNI =C+I+G+Xn। যেখানে, C = ভোগব্যয়, I = মোট বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয় এবং Xn = নিট রপ্তানি {মোট রপ্তানি আয় – মোট আমদানি ব্যয় (X-M)}।
উদ্দীপকে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে A দেশে ভোগব্যয় (C) = ৮০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) = ৫০ কোটি টাকা, সরকারি ব্যয় (G) = ৩০ কোটি টাকা, আমদানি ব্যয় (M = ৩০ কোটি টাকা এবং রপ্তানি আয় (X) = ২০ কোটি টাকা।
এখন ২০১৮-১৯ অর্থবছরে A দেশটির জাতীয় আয়,GNI) = ৮০ + ৫০ + ৩০ + (২০ – ৩০)= ১৬০ - ১০= ১৫০
সুতরাং ২০১৮-১৯ অর্থবছরে দেশটির ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় (GNI) হলো ১৫০ কোটি টাকা।