রাকিব যে প্রতিষ্ঠানে কাজ করে, তা মূলত একটি বাণিজ্যিক ব্যাংক, যা জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে মুনাফা অর্জন করে। এ ধরনের প্রতিষ্ঠানের কার্যাবলি নিম্নরূপ-
১. অমানত গ্রহণ: বাণিজ্যিক ব্যাংক জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সঞ্চয়, চলতি, ও স্থায়ী আমানত সংগ্রহ করে। আমানত সংগ্রহের মাধ্যমে তারা তাদের তহবিল গড়ে তোলে এবং এ তহবিল ঋণ প্রদানের জন্য ব্যবহার করে।
২.ঋণ প্রদান: কৃষি, শিল্প, ব্যবসা ও ব্যক্তিগত খাতে ঋণ প্রদান করে। এর মাধ্যমে অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধি পায় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়।
৩. আর্থিক লেনদেন সহজতর করা: বাণিজ্যিক ব্যাংক চেক, ড্রাফট, ক্রেডিট কার্ড এবং অনলাইন সেবা প্রদান করে অর্থ লেনদেন সহজ করে। এর ফলে লেনদেন দ্রুত এবং নিরাপদ হয়।
৪. বিনিয়োগ: বাণিজ্যিক ব্যাংক তাদের উদ্বৃত্ত তহবিল বিভিন্ন লাভজনক প্রকল্প ও ব্যবসায় বিনিয়োগ করে। এটি অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখে।
৫. বিদেশি মুদ্রা লেনদেন: আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও ঋণপত্রের (Letter of Credit) মাধ্যমে বিদেশি লেনদেন পরিচালনা করে।
সুতরাং, রাকিবের প্রতিষ্ঠানটি জনগণের অর্থ জমা রাখার পাশাপাশি বিভিন্ন ঋণ সুবিধা প্রদান করে আর্থিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।