জাতীয় আয়ের বিভিন্নস্তরের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে সঞ্চয় রেখা অঙ্কন করা সম্ভব।
মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাই সঞ্চয়। ভবিষ্যতের ভোগের মাধ্যমে উপযোগ বৃদ্ধিতে বা বিনিযোগের মাধ্যমে সম্পদ বৃদ্ধিতে এটি সহায়তা করে। যদি Y = আর, C = ভোগ ব্যয় এবং ৪ সঞ্চয় হয়, সেক্ষেত্রে, S = Y-C হবে। উদ্দীপকে ভোগ অপেক্ষক C 50+ 0.5Y দেওয়া আছে। তাহলে সঞ্চয় অপেক্ষক হবে, SY (50+0.5Y) বা 50+,0.5Y। উক্ত সঞ্চয় অপেক্ষক ব্যবহার করে সঞ্চয় সূচি তৈরি করে রেখা অঙ্কন করা হলো-
আয় (Y)
সঞ্চয় (S=-50+5Y)
বিন্দু (Y, C)
0
-50
a
100
0
b
200
50
c
300
100
d
400
150
e
সঞ্চয় রেখা-
চিত্রে লম্ব অক্ষে সঞ্চয় ও ভূমি অক্ষে আয় নির্দেশ করা হয়েছে। আয় শূন্য হলে সঞ্চয় হয় -50 একক। এটি চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। একইভাবে আয় 100, 200, 300 ও 400 হলে সঞ্চয় হয় যথাক্রমে 0, 50, 100 ও 150 চিত্রে যথাক্রমে একক। এগুলো চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে সঞ্চয় রেখা S পাওয়া যায়।
সুতরাং, সঞ্চয়ের সমমুখী সম্পর্ক হওয়ায় সঞ্চয় রেখাটি ডানদিকে ঊর্ধ্বগামী হয়েছে।