AC রেখা স্থানান্তরিত হয়ে H বিন্দুতে অবস্থান করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR এর ওপর অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফ অর্জন করে। আর AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকের চিত্রে ভারসাম্য অবস্থায় AC রেখা H দিয়ে গেলে AC1 হয়। ফলে তা AR রেখাকে স্পর্শ করবে। তখন P=AC হবে। তাই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে E বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হওয়ায় E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ফার্মের,
মোট আয় (TR)=(10×100)=1000
আর,মোট ব্যয়(TC)=(10×100)=1000
সুতরাং, মুনাফা =(1000-1000)=0
সুতরাং AC রেখা H বিন্দুতে অবস্থান করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।