উদ্দীপকের A বাজার একচেটিয়া বাজারকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : একচেটিয়া বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে একজন মাত্র বিক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতা থাকবে। দ্রব্যটির নিকট পরিবর্তন কোন দ্রব্য থাকবে না। ফলে তারা বাধ্য হয়ে একজন বিক্রেতার কাছ থেকে দ্রব্য কিনে থাকে। এই সুযোগে বিক্রেতা দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। এখানে বাজার সম্পর্কে ক্রেতাদের পরিপূর্ণ জ্ঞান থাকে না। উদ্দীপকে A বাজারে একজন মাত্র বিক্রেতা এবং বহুসংখ্যক ক্রেতা রয়েছে। এই বাজারে বিক্রেতা পণ্য দাম পূর্ণ নিয়ন্ত্রণ করে থাকে। ফলে উক্ত বাজারে বিক্রেতা অধিক মুনাফা অর্জন করে থাকে। যা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এ বাজারে অন্য কেউ প্রবেশ করতে চাইলেও বাধাপ্রাপ্ত হয় । ফলে একচেটিয়া কারবারি কর্তৃক বজায় থাকে। এ বাজারে বিক্রেতা তার ইচ্ছামত যোগান নিয়ন্ত্রণ করে মুনাফা অর্জন করে থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত A বাজার একচেটিয়া বাজারকে নির্দেশ করে।