একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বর্তমান বাজার মুল্যকে এর জাতীয় আয় বলে (GNI)।
মোট জাতীয় আয় হল দেশীয় নাগরিকগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সামগ্রীর বাজার মূল্য। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে কোন নির্দিষ্ট সময়ে দেশের সব ধরনের ব্যয়ের সমষ্টি নির্ণয়ের মাধ্যমে জাতীয় আয় হিসাব করা হয়।
অর্থাৎ জাতীয় আয় (GNI) = C+I+G+(x-m)
এখানে,
C= Consumption Cost
I= Investment Cost
G= Government Cost
x= Export
m= Import
উদ্দীপকের ২০২০-২১ অর্থবছরে 'ক' দেশের মোট ভোগ ব্যয় (C)=২০০০০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয়(I)=৫০০০ কোটি টাকা, সরকারি ব্যয়(G)=১০০০০ কোটি টাকা, রপ্তানি আয়(m)=৫০০ কোটি টাকা, আমদানি ব্যয়(m)=৬০০ কোটি টাকা।
আমরা জানি,
GNI = C + I + G + (X - M)
= ২০০০০ + ৫০০০ + ১০০০০ + (৫০০ - ৬০০)
= ৩৪৯০০ কোটি টাকা
সুতরাং মোট জাতীয় আয় ৩৪৯০০ কোটি টাকা।