যে পরিমাণ জাতীয় আয়ে দেশের সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় সমান তা ভারসাম্য জাতীয় আয়।
ভারসাম্য জাতীয় আয় (Y) মূলত অর্থনীতির পরিধি তথা অর্থনীতির খাতগুলোর ওপর নির্ভর করে। একটি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় এবং আয়ের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা যায়। আবার, সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারাও ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায়। তবে উভয় পদ্ধতিতেই একই পরিমাণ জাতীয় আয়ের হিসাব পাওয়া যায়।
উদ্দীপকে সঞ্চয় সমীকরণ S= -40 + 0.5Y, বিনিয়োগ I = 200 দেওয়া আছে। সুতরাং, ভারসাম্যের শর্তানুসারে, ভারসাম্য জাতীয় আয় (Y) হবে -
S=Iবা, – 40 + 0.5Y = 200বা, Y = 240/0.5বা, Y = 480
সুতরাং ভারসাম্য জাতীয় আয় (Y) 480 ।