উদ্দীপক অনুসারে
আয়স্তর Y = 0 হলো ভোগস্তর হবে
C = 100 + 0.9Y
= 100+ 0.9 × 0
= 100+ 0
∴ C = 100 হবে ।
অর্থাৎ, আয় না থাকলেও যখন কোনো ভোক্তা ভোগ করে তখন তাকে আমরা স্বয়ম্ভূত ভোগ বলতে পারি। কোনো ব্যক্তি বা পরিবারের আয় শূন্য থাকা অবস্থায় যে ভোগ হয় অর্থাৎ যে ভোগ আয়ের ওপর নির্ভরশীল নয় তাকে স্বয়ম্ভূত ভোগ বলে । নিম্নে উপরিউক্ত মানের আলোকে একটি চিত্র অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগব্যয় নির্দেশ করে। চিত্র হতে দেখা যায় যে, আয় (y) = 0 হওয়ায় স্বল্পকালীন ভোগ অপেক্ষকটি লম্ব অক্ষ হতে ওঠে। এখানে স্বয়ম্ভূত ভোগ বিদ্যমান রয়েছে ।মানুষের ভোগব্যয় নির্ভর করে ব্যক্তির স্থায়ী ও চলতি আয়, দ্রব্যের দামস্তর, সম্পদের বণ্টন ব্যবস্থা, সঞ্চয় প্রবণতা, ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যাশা, কর ও সুদের হারের পরিবর্তন, রুচির পরিবর্তন আকস্মিক লাভ, ক্ষতি ইত্যাদির ওপর। যার কারণে ভোগ রেখা লম্ব অক্ষ অথবা মূল বিন্দু হতে উঠতে পারে ।