আমরা জানি,
মোট জাতীয় আয় অর্থাৎGNP হলো দেশের জনগণ দ্বারা উৎপাদিত সকল দ্রব্য ও সেবা সমূহের বাজার মূল্যের সমষ্টি। মোট অভ্যন্তরীণ উৎপাদন হলো দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবা সমূহের সামস্টিক বাজার মূল্য।
উদ্দীপকের Y দেশের নিট জাতীয় উৎপাদন 1000 কোটি টাকা, অবচয় ব্যয় 150 কোট টাকা। রপ্তানির পরিমাণ 400 কোটি টাকা এবং আমদানি 200 কোটি টাকা।
অতএব,
GNP = NNP + অবচয়
= (1000+150) কোটি টাকা
= 1150 কোটি টাকা
সুত্রানুসারে আমরা মোট অভ্যন্তরীণ উৎপাদন নির্ণয় করতে পারি। যেমন-
মোট অভ্যন্তরীণ উৎপাদন = মোট জাতীয় উৎপাদন - ( রপ্তানি - আমদানি)
= 1150 -(400-200) কোটি টাকা
= 1150 - 200 কোটি টাকা
= 950 কোটি টাকা