শেয়ারFacebookWhatsApp

মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে কেন?

উত্তর: সহজ ও দ্রুত ব্যাংকিং সুবিধা পাওয়ার কারণে মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথাগত ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংকে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে লেনদেনসহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে হতো। তবে বর্তমানে তা আর প্রয়োজন হয় না। দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকেও দেশের যেকোন প্রান্তেই সহজ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অন্যতম মাধ্যম মোবাইল ব্যাংকিং। যেকোনো সময় ব্যালেন্স জানা,লেনদেন করা সহ নানান কাজ ঘরে বসেই দিনরাত 24 ঘন্টায় পরিচালনা করা যায়। সহজলভ্য সেবার কারণে মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে কেন?

উদ্দীপক

কোনে দেশের দুটো ব্যাংক এবং তাদের কাজের ধরন নিম্নরূপ- ব্যাংক কাজের ধরন A আমানত সংগ্রহ, ঋণ আমানত সৃষ্টি, মূলধন গঠন B ঋণ নিয়ন্ত্রণ, দামন্তরের স্থিতিশীলতা রক্ষা, নিকাশ ঘর

Mymensingh · 2021

উত্তর

দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনগতভাবে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

উত্তর

সহজ ও দ্রুত ব্যাংকিং সুবিধা পাওয়ার কারণে মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথাগত ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংকে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে লেনদেনসহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে হতো। তবে বর্তমানে তা আর প্রয়োজন হয় না। দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকেও দেশের যেকোন প্রান্তেই সহজ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অন্যতম মাধ্যম মোবাইল ব্যাংকিং। যেকোনো সময় ব্যালেন্স জানা,লেনদেন করা সহ নানান কাজ ঘরে বসেই দিনরাত 24 ঘন্টায় পরিচালনা করা যায়। সহজলভ্য সেবার কারণে মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} প্রদত্ত ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে মূলধন গঠন করে থাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদের জনগণের অর্থ আমানত হিসেবে জমা রাখে, অধিক সুদে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়, গ্রাহকদের পক্ষে অর্থ আদায়, পরিশোধ, স্থানান্তরসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে। এ ধরনের আর্থিক প্রতিষ্ঠান জনগণের কাছে থাকা অলস অর্থ বা সঞ্চয় সংগ্রহ করে আমানত হিসেবে জমা রাখে। এই জমা রাখা অর্থ থেকেই আবার জনগনের প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে।এটি এক প্রকার স্বল্পমেয়াদি ঋণের ব্যবসা। উদ্দীপকের 'AA^{\prime} ব্যাংকটি আমানত সংগ্রহ,ঋণ আমানত সৃষ্টি ও মূলধন গঠনের কাজ করে থাকে যা বাণিজ্যিক ব্যাংকের কাজ। জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠাবের সঞ্চয় আমানত হিসাবে সংগ্রহ করে জমা রাখে। এই আমানতই বাণিজ্যিক ব্যাংকের মূলধনের প্রধান ভিত্তি। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কারবারের মাধ্যমে যেমন বিল বাট্টাকরণ, সনদ প্রদান, লকার ভাড়া ইত্যাদি মাধ্যমেও প্রচুর পরিমাণ আয় করে থাকে। এটি মূলধন গঠন প্রক্রিয়াকে তরান্বিত করে এবং মূলধনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সুতরাং জনগনের বিক্ষিপ্ত অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন করে থাকে।

উত্তর

'BB^{\prime} ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক 'AA^{\prime} ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি বাণিজ্যিক ব্যাংকের পরিমাণগত নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সুগঠিত ব্যাংক ব্যবস্থা খুবই প্রয়োজনীয়। এই কারণেই কেন্দ্রীয় ব্যাংক তপসিলি ভুক্ত ব্যাংক গুলোর উপর তদারকি করে। কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করার ক্ষমতা কমিয়ে বা বাড়িয়ে থাকে তাকে নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে অন্যতম একটি হাতিয়ার হল ব্যাংক হার পরিবর্তন করা। কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক হার হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকের 'AA^{\prime} ব্যাংকটি অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ আমানত সংগ্রহ করা ঋণ আমানত সৃষ্টি ও মূলধন গঠন করা। অন্যদিকে 'BB^{\prime} ব্যাংকটি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকটি দেশের উন্নতির লক্ষ্যে বিভিন্ন সময়ে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এই ঋণ নিয়ন্ত্রণ করতেই ব্যাংক হার নীতি আরোপ করা হয়ে থাকে। যখন মুদ্রা বাজারে ঋণের আধিক্য থাকে তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোও সুদের হার বাড়ায়। ফলে ঋণ গ্রহণের প্রবনতা কমে যায় এবং বাজারে ঋণ সরবারহ হ্রাস পায়। এতে মুদ্রাস্ফীতি হ্রাস পায়, মূল্যস্তরের স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় এবং দেশীয় মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পায়। একইভাবে ঋণের পরিমাণ বাড়াতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার কমিয়ে দেয়। সুতরাং এভাবে ব্যাংক হার নীতি আরোপের মাধ্যমে 'BB^{\prime} ব্যাংক কর্তৃক 'AA^{\prime} ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ হয়ে থাকে।
HSCEconomics 1st PaperMymensingh 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।