উদ্দীপকে আলোচিত মি. জুয়েলের ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক । কেননা উক্ত ব্যাংক যেসব কার্যাবলি সম্পাদন করে তা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। অন্যদিকে মি. জুয়েলের বন্ধু যে ব্যাংকে চাকুরি করে তা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে তাই এই ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এক নয় । তাদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে।
১. সংজ্ঞা : যে ব্যাংক দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি নিয়ন্ত্রণ করে, দেশের মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে এবং সরকারের আর্থিক অভিভাক হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক বলে । পক্ষান্তরে যেসব ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ এবং ব্যবসায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদি ঋণদান করে, তাদেরকে বাণিজ্যিক ব্যাংক বলে ।
২.গঠন : কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকারি আদেশ বলে গঠিত হয় । অপরদিকে বাণিজ্যিক ব্যাংক ব্যক্তি পর্যায়ে গঠিত হতে পারে ।
৩. সংখ্যা : কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক দেশে মাত্র একটি থাকে। পক্ষান্তরে বাণিজ্যিক ব্যাংক দেশে অনেক থাকতে পারে।
৪. উদ্দেশ্য : কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনসাধারণের সেবা ও দেশের সার্বিক কল্যাণ সাধন । পক্ষান্তরে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন ।
৫. পরিচালনা : কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকার কর্তৃক পরিচালিত । পক্ষান্তরে বাণিজ্যিক ব্যাংক সরকারি ও বেসরকারি উভয় মালিকানাধীনে পরিচালিত হতে পারে।
৬. নিয়ন্ত্রণ : কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে নিয়ন্ত্রণ করতে পারে না । ৭., শাখা : কেন্দ্রীয় ব্যাংকের শাখা দেশের অভ্যন্তরে থাকলেও বিদেশে নেই । পক্ষান্তরে বাণিজ্যিক ব্যাংকের শাখা দেশে-বিদেশে থাকতে পারে ।
সুতরাং দেখা যায়, উদ্দীপকের আলোচিত ব্যাংক দুটি এক নয় বরং তাদের মধ্যে পার্থক্য রয়েছে।