উদ্দীপকে উল্লিখিত মি. করিম কেন্দ্রীয় ব্যাংকে এবং মি. সালাম বাণিজ্যিক ব্যাংকে কাজ করেন।
কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংকিং প্রতিষ্ঠান, যা সরকারের নিয়ন্ত্রণাধীনে থেকে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এই ব্যাংকের প্রধান কাজ হলো নোট প্রচলন করা এবং এর মূল লক্ষ্য হলো জনকল্যাণ। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফার উদ্দেশ্যে জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন প্রয়োজনে স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, মি. করিম যে ব্যাংকে কর্মরত, সেটি মুদ্রা বাজারের অভিভাবক এবং নোট প্রচলনের একচেটিয়া ক্ষমতার অধিকারী। তাই সংজ্ঞানুসারে বলা যায়, মি. করিম যে ব্যাংকে কাজ করেন, সেটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, মি. সালাম যে ব্যাংকে চাকরি করেন, সেটি জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং স্বল্প ও মধ্যমমেয়াদি ঋণ দিয়ে থাকে। তাই বলা যায়, মি. সালাম একটি বাণিজ্যিক ব্যাংকে কাজ করেন।