শেয়ারFacebookWhatsApp

অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক আছে কী?

উত্তর: “অর্থের পরিমাণ জনগণের হাতে মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে বোঝায়।” অন্যদিকে, মুদ্রার নির্দিষ্ট এককের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম পাওয়া যায় তাকে মুদ্রার মূল্য বা অর্থের মূল্য বলে। অর্থের পরিমাণ হলো দেশে অর্থের যোগানের পরিমাণ এবং অর্থের মূল্য হলো অর্থের ক্রয়ক্ষমতা। অর্থাৎ মুদ্রা যা ক্রয় করে তাই মুদ্রার মূল্য। সুতরাং অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক রয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক আছে কী?

উদ্দীপক

জয়িতা ঢাকার একটি গার্মেন্টস এ কাজ করে, তার পরিবারের অন্যরা সুনামগঞ্জে একটি গ্রামে বাস করেন। সে প্রতি মাসে তার বেতনের একটি অংশ গ্রামে অবস্থানরত পরিবার পরিজনের কাছে পাঠায়। কিছুদিন আগেও টাকা পাঠাতে অনেক কষ্ট করতে হতো, এখন জয়িতা অনেক সহজে এবং কম খরচে কোনো ব্যাংক হিসাব ছাড়াই টাকা পাঠাতে পারে। এতে তার পরিবার পরিজন কোনো ঝামেলা ছাড়াই বাড়ির পাশের দোকান থেকে টাকা সংগ্রহ করতে পারেন।

Barisal · 2019

উত্তর

বাংলাদেশের কোয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক ।

উত্তর

“অর্থের পরিমাণ জনগণের হাতে মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে বোঝায়।” অন্যদিকে, মুদ্রার নির্দিষ্ট এককের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম পাওয়া যায় তাকে মুদ্রার মূল্য বা অর্থের মূল্য বলে। অর্থের পরিমাণ হলো দেশে অর্থের যোগানের পরিমাণ এবং অর্থের মূল্য হলো অর্থের ক্রয়ক্ষমতা। অর্থাৎ মুদ্রা যা ক্রয় করে তাই মুদ্রার মূল্য। সুতরাং অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক রয়েছে।

উত্তর

উদ্দীপকে মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে। কেননা উদ্দীপকের কার্যক্রমের বৈশিষ্ট্যের সাথে মোবাইল ব্যাংকিং এর মিল রয়েছে। মোবাইল ব্যাংকিং এর অনেক সুবিধা রয়েছে। সুবিধাবলী নিম্নরূপ- (i) বিনা খরচে দ্রুত গ্রাহকের হিসাব খোলা, (ii) নিরাপদে নগদ টাকা জমা, নগদ টাকা উঠানো যায়, (iii) এক হিসাব হতে অন্য হিসাবে টাকা পাঠানো, (iv) বিদেশ হতে অর্থ পাঠানো, (v) হিসাবের ব্যালেন্স জানা, (vi) মিনি স্টেটমেন্ট জানা,' (vii) বেতন ভাতা প্রেরণ ও গ্রহণ, (viii) ইউটিলিটি বিল পরিশোধ, (ix) পণ্য, কেনা-বেচা, (x) যে কোনো মোবাইল ফোন এর সিম ব্যবহারের সুবিধা বিদ্যমান। এরূপ ব্যাংকিং খরচ খুব কম হয়। এটি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের চেয়েও বেশি সহজ। এ ধরনের ব্যাংকিং খুব নিরাপদ, আমানতকারীর বন্ধু সুলভ । এ পদ্ধতিতে যখনই কোনো লেনদেন হয় তখনই আমানতকারীকে জানানো হয় ৷

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং কার্যক্রমটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম। এ কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। আধুনিক অর্থনীতিতে মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব অপরিসীম। বর্তমানে 'দক্ষতা' শব্দটি গতিশীলতা এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার আলোকে বিবেচনা করা হয়। ব্যক্তিগত দক্ষতার সাথে প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং সামাজিক দক্ষতার সুনিপুণ সমন্বয়ের মাধ্যমেই উন্নত সমাজব্যবস্থা বিনির্মাণ হতে পারে। মোবাইল ব্যাংকিং এরূপ উন্নত সমাজ নির্মাণে সহায়ক ভূমিকা পালন করে । মোবাইল ব্যাংকিং প্রত্যন্ত গ্রামাঞ্চল হতে নগর সভ্যতায় ক্ষুদ্র ক্ষুদ্র সঞয় সংগ্রহের মাধ্যমে বৃহৎ মূলধন গঠনে ভূমিকা পালন করে। একই সাথে চাহিদা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগের প্রসার ঘটায় তথা কর্মসংস্থান সৃষ্টি করে। এরূপ ব্যাংক ব্যবসায় প্রসারের ফলে অ-প্রাতিষ্ঠানিক ঋণের উৎস (মহাজন, ধনী বা বিত্তশালী কৃষক, স্বর্ণকার, সাহুকার প্রভৃতি) গুরুত্ব হারিয়ে ফেলে। এর ফলে গ্রামাঞ্চলে শোষণ-বঞ্চনা হ্রাস পায়। উচ্চ সুদের কষাঘাতে ভিটে-মাটি উচ্ছেদ হতে প্রান্তিক জনগোষ্ঠী রক্ষা পায়। মানুষের হাতের অতিরিক্ত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় চলে আসায় মুদ্রাস্ফীতি হ্রাস পায় বা নিয়ন্ত্রণে থাকে। তখন হতদরিদ্র কৃষক, ছিন্নমূল গরিব জনগোষ্ঠী, সীমিত আয়ের মানুষ মুদ্রাস্ফীতির চাপ হতে রক্ষা পায়। প্রবাসীদের প্রেরিত অর্থ এর মাধ্যমে দ্রুত দেশে পৌঁছে। এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায় যা বিনিময় হার নিয়ন্ত্রণে, মূলধন দ্রব্য আমদানিতে ভূমিকা রাখে। সুতরাং দেখা যায় মোবাইল ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে.
HSCEconomics 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।