শেয়ারFacebookWhatsApp

অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক লেখ ।

উত্তর: মুদ্রার মূল্য ও দামস্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে । দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর বৃদ্ধি পেলে মুদ্রার মূল্য হ্রাস পায়। আবার দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর হ্রাস পেলে মুদ্রার মূল্য বৃদ্ধি পায়। মুদ্রার মূল্যের সাথে দামস্তরের সম্পর্ককে নিচে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- [গণিত] এখানে, P = দ্রব্যের দাম V m= মুদ্রার মূল্য এক্ষেত্রে দামস্তর (P) বাড়লে মুদ্রার মূল্য হ্রাস পায় এবং দামস্তর কমলে মুদ্রার মুল্য বৃদ্ধি পায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক লেখ ।

উদ্দীপক

মি. রায়হান একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন । তার প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ করার পাশাপাশি মুনাফা লাভের উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ঋণ প্রদান এবং ঋণ আমানত সৃষ্টি করে থাকে। অন্যদিকে মি. কবির একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যেটি দেশের ঋণ তদারকি, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, মুদ্রা প্রচলন প্রভৃতি কাজ করে থাকে ।

Dinajpur · 2019

উত্তর

সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা চালু করে এবং মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, বিনিময়ের মাধ্যম হিসেবে দেশের জনসাধারণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

উত্তর

মুদ্রার মূল্য ও দামস্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে । দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর বৃদ্ধি পেলে মুদ্রার মূল্য হ্রাস পায়। আবার দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর হ্রাস পেলে মুদ্রার মূল্য বৃদ্ধি পায়। মুদ্রার মূল্যের সাথে দামস্তরের সম্পর্ককে নিচে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- Vm=1PV_m=\frac{1}{P} এখানে, P = দ্রব্যের দাম V m= মুদ্রার মূল্য এক্ষেত্রে দামস্তর (P) বাড়লে মুদ্রার মূল্য হ্রাস পায় এবং দামস্তর কমলে মুদ্রার মুল্য বৃদ্ধি পায়।

উত্তর

উদ্দীপকের মি. রায়হানের প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক । কেননা তিনি যে আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান আমানত গ্ৰহণ করে এবং মুনাফার উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে এবং ঋণ আমানত সৃষ্টি করে থাকে যা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে । বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন করে। এভাবেও বলা যায়, যে ব্যাংক জনসাধারণের নিকট হতে আমানত গ্রহণ করে এবং ব্যবসায় বাণিজ্য ও অন্যান্য প্রয়োজনে জনগণকে স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। এদিক দিয়ে বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী হিসেবে অভিহিত করা যায়। দেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্পের প্রাণকেন্দ্র হলো বাণিজ্যিক ব্যাংক । বাণিজ্যিক ব্যাংক একদিকে জনসাধারণের উদ্বৃত্ত অর্থ জমা রাখে এবং অন্যদিকে এ জমাকৃত অর্থ ব্যবসায় বাণিজ্য ও শিল্পক্ষেত্রে ঋণ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো ব্যবসায় পরিচালনা করে মুনাফা অর্জন করা । সুতরাং দেখা যায়, মি. রায়হানের প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক ।

উত্তর

উদ্দীপকে মি. রায়হানের প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক এবং মি. কবিরের প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক। নিচে মি. রায়হান ও মি. কবিরের প্রতিষ্ঠানের অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- ১. বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। পক্ষান্তরে, কেন্দ্রীয় ব্যাংক মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় না বরং দেশের মুদ্রা বাজারকে যথাযথভাবে পরিচালিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হলো কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। ২. প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক সরকারের মালিকানায় থাকে। তবে বাণিজ্যিক ব্যাংক সরকারি এবং বেসরকারি উভয় মালিকানায় প্রতিষ্ঠিত হতে পারে। ৩. বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট থেকে নগদ জমা গ্রহণ করে এবং স্বল্পমেয়াদী ঋণের কারবার করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণের সাথে কোনো প্রত্যক্ষ ব্যাংকিং সম্পর্ক স্থাপন করে না। ৪. কেন্দ্রীয় ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক জনগণের ব্যাংকার হিসেবে কাজ করে। ৫. কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকর ওপর নানারূপ বিধি- নিষেধ আরোপ করতে পারে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের অধীন নয় । ৬. একটি দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক একাধিক থাকতে পারে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক বিদেশে শাখা খুলতে পারে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কোনো বৈদেশিক শাখা থাকে না।
HSCEconomics 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।