'?' ব্যাংকটি চিহ্নিত করে উক্ত ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়ার ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের নিয়ন্ত্রণাধীনে থেকে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এ ব্যাংকের প্রধান কাজ হলো নোট ও ধাতব মুদ্রা প্রচলন এবং ঋণ নিয়ন্ত্রণ করা। এছাড়া কেন্দ্রীয় ব্যাংককের অন্যতম কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করা। এ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়ার হলো- ১. ব্যাংক হার নীতি, ২. খোলাবাজার নীতি এবং ৩. নগদ জমার হার পরিবর্তন নীতি। উদ্দীপকে '?' চিহ্নিত ব্যাংকটি নোট প্রচলন, নিকাশ ঘর ও ঋণ নিয়ন্ত্রণের কাজ করে। এটি কেন্দ্রীয় ব্যাংককের কার্যাবলিকে নির্দেশ করে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার হ্রাস বা বৃদ্ধি করলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে। ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক দেশে ঋণের পরিমাণ কমাতে চাইলে খোলা বাজার হতে ঋণপত্র ক্রয় করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার পরিমাণ বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নগদ অর্থের পরিমাণ কমে। তখন তাদের ঋণদান ক্ষমতা কমে ও বাজারে ঋণের পরিমাণ কমে। কাজেই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে উপরে উল্লিখিত তিনটি হাতিয়ার ব্যবহার করে দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'?' ব্যাংকটি চিহ্নিত করে উক্ত ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়া…
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর