উদ্দীপকের আলোচিত দুটি ব্যাংকের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক ও 'খ' ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যে ব্যাংক দেশের মুদ্রাবাজার ও সমগ্র ব্যাংকব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাই কেন্দ্রীয় ব্যাংক। আর মুনাফা অর্জনের লক্ষ্যে যে ব্যাংক পরিচালিত হয় তা বাণিজ্যিক ব্যাংক। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ পরিচালনার ভার সরকারের ওপর ন্যস্ত থাকে। আর সেখানে বাণিজ্যিক ব্যাংক বেসরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত ব্যাংক নোট প্রচলন, নিকাশ ঘর ও ঋণ নিয়ন্ত্রণের কাজ করে। এটি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি নির্দেশ করে। অন্যদিকে, 'খ' ব্যাংক জনগণের আমানত গ্রহণ, ঋণ দান ও মূলধন গঠন করে থাকে। এটি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নির্দেশ করে। কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। আর বাণিজ্যিক ব্যাংকগুলোর এরূপ কোনো ক্ষমতা নেই। তবে তারা চেকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে। এছাড়া জনগণের থেকে আমানত গ্রহণ ও ঋণ প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো সর্বাধিক জনকল্যাণ সাধন করা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ করা। অতএব বলা যায়, উদ্দীপকের আলোচিত দুটি ব্যাংকের কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোচিত দুটি ব্যাংকের তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর