দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনের সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনের সম্পর্ক প্রত্যক্ষ কিন্তু বিপরীত। অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয়ক্ষমতার পরিবর্তকে বোঝায়। এক একক অর্থের পরিবর্তে যদি পূর্বাপেক্ষা বেশি পরিমাণ দ্রব্য পাওয়া যায়, তবে বুঝতে হবে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। আবার এক একক অর্থের পরিবর্তে যদি পূর্বাপেক্ষা কম পরিমাণ দ্রব্য পাওয়া যায়, তবে বুঝতে হবে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। দ্রব্যের মূল্য হ্রাস পেলে এক একক অর্থের বিনিময়ে পূর্বাপেক্ষা বেশি এবং দ্রব্য মূল্য বৃদ্ধি পেলে এক একক অর্থের বিনিময়ে পূর্বাপেক্ষা কম দ্রব্যসামগ্রী ক্রয় করা যায়। সুতরাং দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায় এবং দ্রব্যমূল্য হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনের সম্পর্ক ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর