শেয়ারFacebookWhatsApp

নগদ জমার অনুপাত কীভাবে মুদ্রার সরবরাহকে নিয়ন্ত্রণ করে?

উত্তর: কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পরিবর্তনের মাধ্যমে ঋণের পরিমাণ সংকোচন বা সম্প্রসারণ করে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার অনুপাত বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি পরিমাণে নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তখন ব্যাংকগুলোর কাছে নগদ জমার পরিমাণ কমে গেলে তাদের ঋণদান ক্ষমতা কমে; এ অবস্থায় বাজারে ঋণের পরিমাণ কমে গেলে মুদ্রার যোগান কমে। আবার নগদ জমার অনুপাত কমানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কম পরিমাণ নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় বলে তাদের ঋণদানের ক্ষমতা বাড়ে; তখন ঋণের পরিমাণ তথা মুদ্রার সরবরাহ বাড়ে। নগদ জমার অনুপাত এভাবে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

নগদ জমার অনুপাত কীভাবে মুদ্রার সরবরাহকে নিয়ন্ত্রণ করে?

উদ্দীপক

মামুন সাহেব একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং বাবা-মা, ছেলে-মেয়েসহ অনেকটা কষ্টেই সংসার পরিচালনা করেন। বাসার রেফ্রিজারেটরটি নষ্ট হওয়াতে তার এক বন্ধুর কাছে টাকা ধার চাইলেন। তার বন্ধু তাকে একটি ব্যাংকে নিয়ে গেলেন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে রেফ্রিজারেটর ক্রয় করলেন। ব্যাংক কর্মকর্তার মাধ্যমে তিনি জানতে পারলেন যে এ ব্যাংক জনগণের সঞ্চয় জমা রাখে। ছোটখাট ব্যবসা করতে ব্যক্তিগত জামিনের বিপরীতে ঋণ প্রদান করে। এছাড়াও এ ধরনের ব্যাংক সমাজসেবার ক্ষেত্রে নানাবিধ কার্য সম্পাদন করে। মামুন সাহেবের জন্য বন্ধু ফয়সাল যে ব্যাংকে চাকরি করেন সে ব্যাংক দেশের অর্থবাজার নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, মুদ্রা প্রচলন প্রভৃতি কাজ করে থাকে।

Chittagong · 2017

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে এক একক মুদ্রা দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাই হলো মুদ্রার মূল্য।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পরিবর্তনের মাধ্যমে ঋণের পরিমাণ সংকোচন বা সম্প্রসারণ করে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার অনুপাত বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি পরিমাণে নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তখন ব্যাংকগুলোর কাছে নগদ জমার পরিমাণ কমে গেলে তাদের ঋণদান ক্ষমতা কমে; এ অবস্থায় বাজারে ঋণের পরিমাণ কমে গেলে মুদ্রার যোগান কমে। আবার নগদ জমার অনুপাত কমানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কম পরিমাণ নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় বলে তাদের ঋণদানের ক্ষমতা বাড়ে; তখন ঋণের পরিমাণ তথা মুদ্রার সরবরাহ বাড়ে। নগদ জমার অনুপাত এভাবে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত যে ব্যাংক থেকে মামুন সাহেব ঋণ নিয়েছেন তাহলো একটি বাণিজ্যিক ব্যাংক। উদ্দীপক অনুযায়ী এ ব্যাংকের প্রধান তিনটি কার্যাবলি নিচে ব্যাখ্যা করা হলো:বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চয় বা উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। আমানত তিন রকম যথা: চলতি আমানত, সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত। ব্যাংক, চলতি আমানতের অর্থ চাওয়ামাত্র আমানতকারীকে ফেরত দেয়। এ জন্য এক্ষেত্রে কোনো সুদ দেওয়া হয় না। সঞ্চয় আমানত থেকে একটি নির্দিষ্ট সময় অর্থ উঠানো যায়, যখন স্থায়ী আমানত থেকে কেবল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরই অর্থ উঠানো যায়। ব্যাংক, সঞ্চয়ী আমানতের জন্য অল্প হারে এবং স্থায়ী আমানতের জন্য অপক্ষোকৃত বেশি হারে সুদ দেয়।বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো ঋণ প্রদান করা। এ ব্যাংক ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন উৎপাদনশীল কাজ এমনকি ভোগের ক্ষেত্রেও উপযুক্ত জামানতের বিপরীতে সাধারণত স্বল্পমেয়াদি ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের মতো নোট প্রচলনের ক্ষমতা না থাকলেও তার প্রদত্ত চেক বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া এ ব্যাংক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারীর ঋণপত্র, হুন্ডি ইত্যাদি বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকটি পড়ে জানা যায়, মামুন সাহেব বাণিজ্যিক ব্যাংক ও তার বন্ধু ফয়সাল সাহেব কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পৃক্ত। এ দুটি ব্যাংকের মধ্যে বিভিন্ন দিক দিয়ে বিস্তর পার্থক্য লক্ষ করা যায়।পৃথিবীর প্রত্যেক দেশেই একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে; কিন্তু কোনো দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে। কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা এবং নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার সরকারের ওপর ন্যস্ত থাকে, যেখানে বাণিজ্যিক ব্যাংক বেসরকারি মালিকানায় ও নিয়ন্ত্রাধীনে পরিচালিত হয়।কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। বাণিজ্যিক ব্যাংকগুলোর এরূপ কোনো ক্ষমতা নেই, তবে তারা যে চেকের মাধ্যমে লেনদেন করে তা সীমিত পর্যায় বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে।কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো সর্বাধিক জনকল্যাণ সাধন, মুনাফা অর্জন নয়। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংকের একমাত্র লক্ষ্য হলো সর্বাধিক সম্ভব মুনাফা অর্জন করা।কেন্দ্রীয় ব্যাংক জনগণের নিকট হতে কখনো অর্থ আমানত হিসেবে গ্রহণ করে না এবং জনসাধারণকে ঋণও প্রদান করে না। কিন্তু বাণিজ্যিক বাংকের অন্যতম প্রধান কাজ হলো জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। কেন্দ্রীয় ব্যাংক ঋণের কারবার করে না; কিন্তু বাণিজ্যিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজই হলো জনসাধারণকে বিভিন্ন সুদের হারে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করা। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক বা প্রধান। অপরপক্ষে বাণিজ্যিক ব্যাংক এর অধীন। কেন্দ্রীয় ব্যাংকের আদেশ ও উপদেশ অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক কাজ করে।সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মামুন সাহেব ও ফয়সাল সাহেব যে দুটো ব্যাংকের সাথে সম্পৃক্ত সে দুটো ব্যাংকের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSCEconomics 1st PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।