উদ্দীপক হতে X ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত হাতিয়ারের একটি তালিকা তৈরি কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত X ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উপায়ে অন্যান্য ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত হাতিয়ারের তালিকা দেওয়া হলো-১. ব্যাংক হারের পরিবর্তন এটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত বিশেষ সুদের হার, যা বিনিময় বিল পুনর্বাট্টা করার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বহন করতে হয়। দেশে ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় ব্যাংক এই সুদের হার বাড়িয়ে দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও তাদের প্রদত্ত ঋণের ওপর সুদ বাড়াতে হয়। এতে ঋণ প্রার্থীরা কম ঋণ গ্রহণ করে।২. নগদ জমার হার পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয়, তাকে নগদ জমার হার বলে। এই জমার হার বাড়ানো-কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকগুলোর ঋণ প্রদানের হার নিয়ন্ত্রণ করে।৩. খোলাবাজার নীতি কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে সরকারি ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রাস্ফীতির সময় কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে সরকারি ঋণপত্র বিক্রি করে। এতে তাদের ঋণ প্রদানের ক্ষমতা কমে যায়। আবার মন্দার সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ক্রয় করে নগদ তহবিল সরবরাহের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে X ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত হাতিয়ারের একটি তালিক…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর