জনাব মিজানের ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে বিশ্লেষণ করো-উদ্দীপকের তথ্যের ভিত্তিতে।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব মিজানের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি একক ব্যাংকিং প্রতিষ্ঠান যা সরকারের নিয়ন্ত্রণাধীনে থেকে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এ ব্যাংকের প্রধান কাজ হলো নোট ও ধাতব মুদ্রা প্রচলন এবং ঋণ নিয়ন্ত্রণ করা। উদ্দীপকে মিজান সাহেবের ব্যাংকটি ঈদের আগে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বাজারে নোট ছাড়ে। এছাড়াও এ ব্যাংকটি অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য রিজার্ভ বৃদ্ধি, ব্যাংক হার বৃদ্ধি করে থাকে। এটি কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমকে নির্দেশ করে। কারণ কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ হার বৃদ্ধি করে। এছাড়াও ব্যাংক হার বৃদ্ধি করে ঋণের পরিমাণ হ্রাস করে। কেন্দ্রীয় ব্যাংক দেশে ঋণের পরিমাণ বাড়াতে চাইলে খোলা বাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। বিপরীত অবস্থায় ঋণের পরিমাণ কমাতে চাইলে খোলা বাজার হতে ঋণপত্র ক্রয় করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার পরিমাণ বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নগদ অর্থের পরিমাণ কমে; তখন তাদের ঋণদান ক্ষমতা কমে ও বাজারে ঋণের পরিমাণ কমে। একইভাবে নগদ জমার হার কমানো হলে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জনাব মিজানের ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে বিশ্লেষণ করো-উদ্দীপকের …
উদ্দীপক
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর