উদ্দীপকে উল্লিখিত X বন্ধুর চাকরিরত ব্যাংকটির ধরন হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তিনটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো-১. নোট প্রচলন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা।২. মুদ্রার বহির্মূল্য নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। অন্তর্জাতিক বাণিজ্যে দেনা-পাওনা পরিশোধ এবং লেনদেনে ভারসাম্য সৃষ্টির স্বার্থে তাকে মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করতে হয়।৩. মুদ্রা বাজার নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক। এ ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারক এবং তাদেরকে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে।উদ্দীপকে X যে ব্যাংকে চাকরি করেন সেটি নোট প্রচলন করে। আর আমরা জানি, নোট প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ।সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত X বন্ধুটির চাকরিরত ব্যাংকটিরধরন হলো কেন্দ্রীয় ব্যাংক।