শেয়ারFacebookWhatsApp

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন?

উত্তর: বিভিন্ন ব্যাংক চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে এক ব্যাংক অন্য ব্যাংকের নিকট পাওনাদার হয়। কেন্দ্রীয় ব্যাংক এ লেনদেনের 'নিকাশ ঘর' হিসেবে পারস্পরিক দেনা পাওনার হিসাব পরিশোধ করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে 'নিকাশ ঘর' বলা হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন?

উদ্দীপক

রূপালি ঢাকা শহরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। সে প্রতি মাসে তার বেতনের একটি অংশ 'বিকাশ' বা "নগদ"-এর মাধ্যমে গ্রামে তার বাবা-মায়ের কাছে প্রেরণ করে।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

সরকার কর্তৃক প্রবর্তিত সবার নিকট গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহনই মুদ্রা।

উত্তর

বিভিন্ন ব্যাংক চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে এক ব্যাংক অন্য ব্যাংকের নিকট পাওনাদার হয়। কেন্দ্রীয় ব্যাংক এ লেনদেনের 'নিকাশ ঘর' হিসেবে পারস্পরিক দেনা পাওনার হিসাব পরিশোধ করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে 'নিকাশ ঘর' বলা হয়।

উত্তর

উদ্দীপকে, বর্ণিত কার্যক্রমটি হলো মোবাইল ব্যাংকিং কার্যক্রম যে ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক তার ব্যবহৃত মোবাইল ডিভাইস বা অন্য কোনো উপায়ে আর্থিক লেনদেন সম্পন্ন করে তাকে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা বলা হয়। এ পদ্ধতিতে খুব সহজেই গ্রাহকের হিসাব খোলা থেকে শুরু করে নগদ টাকা জমা, উত্তোলনসহ যেকোনো ধরনের বিল খুব সহজেই পরিমোধ করা যায়। বর্তমানে এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে শহর বা গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও খুব সহজে টাকা উত্তোলন করা যায়। উদ্দীপকে রূপালি ঢাকা শহরে অবস্থিত একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। সে প্রতি মাসে তার বেতনের একটি অংশ 'বিকাশ' বা 'নগদ' এর মাধ্যমে গ্রামে তার বাবা-মায়ের কাছে প্রেরণ করে। এক্ষেত্রে রূপালির ব্যবহৃত টাকা প্রেরণের মাধ্যমটি হলো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং এর সুবিধাসমূহ হলো-বিনা খরচে গ্রাহকের হিসাব খোলা,নিরাপদে টাকা জমা ও ওঠানোমুহূর্তেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা প্রেরণসহজে এবং দ্রুততার সাথে যেকোনো ধরনের বিল পরিশোধ করা।বেতন-ভাতা প্রেরণ ও গ্রহণবিদেশ থেকে টাকা পাঠানো তাপণ্য কেনাবেচার মূল্য পরিশোধ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার সাথে সনাতন পদ্ধতির ব্যাংকব্যবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ করা যায়।মোবাইল ডিভাইসের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পাদনা করাই হলো মোবাইল ব্যাংকিং। এ পদ্ধতিতে গ্রাহকরা খুব সহজেই, গ্রাম বা শহরের যেকোনো স্থানে টাকা পাঠানো, টাকা জমা বা উত্তোলন এবং যেকোনো বিল পরিশোধ করতে পারে। অন্যদিকে, সনাতন ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য ব্যাংকিং ব্যবস্থা। এক্ষেত্রে কোনো লেনদেন করতে হলে অনেকপথ অতিক্রম করে ব্যাংকে যাওয়া লাগত এবং এ পদ্ধতির ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হতো বড় বড় নথিপত্রের।উদ্দীপকে গার্মেন্টসকর্মী রূপালি মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই গ্রামে তার বাবা-মায়ের জন্য টাকা পাঠাতে পারে। কিন্তু সনাতন পদ্ধতিতে টাকা পাঠানো ও উত্তোলন করা খুবই জটিল ও শ্রমসাধ্য।মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এখন ঘরে বসেই দেশের যেকোনো অঞ্চলে অঞ্চলে টাকা পাঠানো যায়। অন্যদিকে, সনাতন পদ্ধতিতে টাকা পাঠাতে হলে সুদূর শহরে অবস্থিত ব্যাংকে যাওয়া ছাড়া উপায় ছিল না।অর্থাৎ প্রত্যন্ত এলাকায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন যত সহজ হয়েছে সনাতন পদ্ধতিতে অনেক নথিপত্র সংরক্ষণ করা লাগত। কিন্তু মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে কোনো নথিপত্রের প্রয়োজন হয় না। সনাতন পদ্ধতিতে গ্রাহকের স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন সম্ভব নয়। আর মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে শুধুমাত্র পিনকোড জানা থাকলেই টাকা উত্তোলন করা সম্ভব। সনাতন ব্যাংকিং পদ্ধতিতে নগদ অর্থ বহনের প্রয়োজন হতো কিন্তু মোবাইল ব্যাংকিং এ তার কোনো প্রয়োজন নেই।
HSCEconomics 1st Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।