শেয়ারFacebookWhatsApp

চাহিদা আমানত কী?

উত্তর: গ্রাহকরা চাহিবামাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে এরূপ আমানতকে চাহিদা আমানত বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

চাহিদা আমানত কী?

উদ্দীপক

২০০৫ সালে বাংলাদেশে ১ কেজি আলুর দাম ছিল ১৫ টাকা। বর্তমানে ১ কেজি আলুর দাম ৪৫ টাকা। এরূপ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংকহার বৃদ্ধি, খোলা বাজারে ঋণপত্র বিক্রি এবং নগদ জমার হার বাড়িয়ে দেয়। এছাড়া ঋণের রেশনিং ও বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন করে। একইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো এ পরিস্থিতিতে আমানতের ওপর বৈধ রিজার্ভ অনুপাত ১৫% থেকে ২৫% এ উন্নীত করে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

গ্রাহকরা চাহিবামাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে এরূপ আমানতকে চাহিদা আমানত বলে।

উত্তর

মুদ্রার লেনদেনজনিত চাহিদা অর্থের চাহিদাকে প্রভাবিত করে। মুদ্রা চাহিদা বলতে নগদ মুদ্রা হাতে ধরে রাখার প্রবণতাকে বোঝায়। আর আর্থিক লেনদেনের উদ্দেশ্যে নগদ মুদ্রা হাতে রাখতে চাওয়াই মুদ্রার লেনদেন চাহিদা। মুদ্রার লেনদেন ও আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান চাওয়াই আয় বাড়লে আর্থিক লেনদেনও বাড়ে। অর্থাৎ, মুদ্রার লেনদেন চাহিদা বাড়ে। আর লেনদেন চাহিদা বাড়লে অর্থের চাহিদাও বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, মুদ্রার লেনদেনজনিত চাহিদা বাড়ায় অর্থের চাহিদা প্রভাবিত হয়।

উত্তর

বাংলাদেশ ব্যাংক সাধারণত গুণগত ও পরিমাণগত এ দুটি পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে পরিমাণগত পদ্ধতি প্রয়োগ করে। আর অর্থনীতিতে ঋণের প্রবাহ ও ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য ঋণের গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এক্ষেত্রে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণদাতার ওপর প্রভাব বিস্তার করে। অন্যদিকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণ গ্রহীতার ওপর প্রভাব বিস্তার করে থাকে। উদ্দীপকে বাংলাদেশে ২০০৫ সালের তুলনায় বর্তমানে মূল্যস্তর অনেক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক তথা ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রি এবং নগদ জমার হার বাড়িয়ে দেয়। এটি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে নির্দেশ করে। আবার ঋণের রেশনিং ও বন্ধকি ঋণের নগদাংশও পরিবর্তন করে। এটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক গুণগত ও পরিমাণগত পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে অর্থের মূল্যের ওপর প্রভাব ফেলে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তিনটি হাতিয়ার ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের সংকোচন বা সম্প্রসারণ ঘটিয়ে থাকে। তিনটি হাতিয়ার হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার নীতি এবং নগদ জমার হার পরিবর্তন। ঋণ নিয়ন্ত্রণের এ তিনটি পদ্ধতিকে প্রত্যক্ষ বা বাধ্যতামূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। উদ্দীপকে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক মূল্যস্তর নিয়ন্ত্রণে তিনটি হাতিয়ার ব্যবহার করেছে। এটি অর্থের মূল্যের ওপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংক এ তিনটি হাতিয়ার ব্যবহার করে সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে দেয়। ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার বৃদ্ধি পায়। ফলে ঋণের চাহিদা হ্রাস পায়। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের পরিমাণ কমে যায়। খোলাবাজার নীতির মাধ্যমে মূল্যস্ফীতির সময়ে বাংলাদেশ সরকারি ঋণপত্র বিক্রয় করে। ফলে ঋণপ্রদান ক্ষমতা হ্রাস পায়। আবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদানের পরিমাণ কমাতে চাইলে নগদ জমার হার বাড়িয়ে দেয়। আর এই ঋণপ্রদানের ক্ষমতা কমানোর মাধ্যমে বাজারে অর্থের পরিমাণ কমে যাবে। ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে এবং মূল্যস্তর কমে যাবে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে অর্থের মূল্যের ওপর প্রভাব ফেলবে।
HSCEconomics 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।