কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার বা পদ্ধতি হলো নগদ জমার হার পরিবর্তন করা। কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাই নগদ জমার হার। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন অধিক হারে ঋণদান করতে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার বৃদ্ধি করে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যায়। আবার ঋণ সংকট দেখা দিলে কেন্দ্ৰীয় ব্যাংক নগদ জমার হার কমিয়ে দেয় । তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার বাড়িয়ে বা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর