কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের ব্যাংক। – ব্যাখ্যা কর।
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অর্থবাজার এবং ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণকারী একমাত্র ব্যাংক। এ ব্যাংক নোট ও মুদ্রা ইস্যু করে সরকারের এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। অন্যান্য ব্যাংক তাদের নগদ সঞ্চয়ের একটি অংশ প্রচলিত রীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে এবং দুর্দিনে তাদেরকে ঋণ দিয়ে সাহায্য করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে আন্তঃব্যাংকিং কাজ সম্পন্ন করে থাকে। অন্যান্য ব্যাংকসমূহকে পুনঃবাট্টা সুবিধা প্রদান করে থাকে। অন্যান্য ব্যাংকের হুন্ডি ভাঙিয়ে দেয়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের ব্যাংক। – ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর