শেয়ারFacebookWhatsApp

মুদ্রার চাহিদা কী?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে রাখতে চায় তাকেই মুদ্রার চাহিদা বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মুদ্রার চাহিদা কী?

উদ্দীপক

চট্টগ্রামে আল-আরাফাহ ব্যাংকে রাফির একটি একাউন্ট আছে। রাজশাহীতে খালার বাসায় বেড়াতে গেলে হঠাৎ তার কিছু টাকার প্রয়োজন হয়। সে রাজশাহীতে উক্ত আল-আরাফাহ ব্যাংকের শাখায় গিয়ে খুব সহজেই টাকা উত্তোলন করে।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে রাখতে চায় তাকেই মুদ্রার চাহিদা বলে।

উত্তর

মুদ্রার লেনদেন চাহিদা মানুষের আয়ের ওপর নির্ভর করে- উক্তিটি যথার্থ। প্রাত্যহিক লেনদেন, দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় এবং অন্যান্য আদান-প্রদানে এ মুদ্রা ব্যবহৃত হয়। মানুষ এসব প্রয়োজনে ব্যবহৃত অর্থের চাহিদাকে অর্থের লেনদেন চাহিদা বলে। ব্যক্তির আয়ের সাথে এ চাহিদা সম্পর্কিত। আয় বেশি হলে এ ধরনের চাহিদা বেশি হয়, আবার আয় কম হলে এ ধরনের চাহিদা কম হয়। অর্থনীতিবিদ কেইন্স মনে করেন, মুদ্রার লেনদেন চাহিদা কেবল আয়ের ওপর নির্ভরশীল।

উত্তর

উদ্দীপকে অনলাইন ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে। অনলাইন ব্যাংকিং আধুনিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে সর্বাধুনিক সংযোজন। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকদের চিরাচরিত প্রথায় যেভাবে ব্যাংকিং সেবা প্রদান করে, তাতে গ্রাহকদের ব্যবসায়িক লেনদেনের প্রয়োজনীয়তা মিটলেও তা লেনদেনে গতি আনতে পারে । না। ফলে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ এবং লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ করার জন্যই অনলাইন ব্যাংকিং-এর উদ্ভব। অনলাইন ব্যাংকিং ব্যবস্থা এমন এক ধরনের প্রযুক্তি যাতে ওয়েবসাইটের মাধ্যমে আন্তঃযোগাযোগ নেটওয়ার্ক স্থাপিত হয়। এখানে গ্রাহক তাদের রক্ষিত হিসাবের জের, অনুসন্ধান, বিল পরিশোধ, অর্থ স্থানান্তর প্রভৃতি ব্যাংকিং কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করার সুযোগ পায়। ইলেকট্রনিক ডেবিট ও ক্রেডিট পদ্ধতি, বিভিন্ন ধরনের স্মার্ট কার্ড, ডিজিটাল মুদ্রা প্রভৃতি ইলেকট্রনিক অর্থের মাধ্যমে এ লেনদেন সম্পন্ন হয়। যে ব্যবস্থায় একজন গ্রাহক একই ব্যাংকের যেকোনো একটি শাখার মাধ্যমে তার আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে, তাকে অনলাইন ব্যাংকিং বলে। উদ্দীপকের রাফির চট্টগ্রাম X ব্যাংকে চট্টগ্রামে একটি অ্যাকাউন্ট আছে। রাজশাহীতে থাকাকালীন হঠাৎ তার কিছু টাকার প্রয়োজন হলে সে রাজশাহীতে উক্ত X ব্যাংকের শাখায় গিয়ে খুব সহজেই টাকা উত্তোলন করে। এভাবে টাকা উত্তোলন করা যায় অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে। অতএব বলা যায়, উদ্দীপকে অনলাইন ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকব্যবস্থা হলো অনলাইন ব্যাংকিং। আর এই অনলাইন ব্যাংকিং ব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে বলে আমি মনে করি। যে ব্যবস্থায় একজন গ্রাহক একই ব্যাংকের যেকোনো একটি শাখার মাধ্যমে তার আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে, তাকে অনলাইন ব্যাংকিং বলে। চিরাচরিতভাবে কেউ কোনো ব্যাংকের একটি শাখায় হিসাব খুললে তাকে ওই শাখাতেই যেতে এবং লেনদেন করতে হয়। কিন্তু অনলাইন ব্যাংকিং-এর ক্ষেত্রে এমনটি করার প্রয়োজন পড়ে না। এখানে ব্যাংকের কোনো গ্রাহক কোনো একটি শাখায় তার হিসাব খুললেও সে ওই ব্যাংকের সকল শাখাকে একটি শাখার মতো ব্যবহার করতে পারে। ধরা যাক, X ব্যাংকের চট্টগ্রাম শাখায় কোনো গ্রাহকের হিসাব থাকলে সে ঐ ব্যাংকের যেকোনো একটি শাখায় গিয়ে তার লেনদেন ও ব্যাংকিং কাজকর্ম সম্পাদন করতে পারে। গ্রাহক ঘরে বসেই নিজের কম্পিউটার ব্যবহার করে তার লেনদেন সম্পন্ন করতে পারে। এ ব্যবস্থায় সে ব্যাংকের যেকোনো শাখায় চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারে। উদ্দীপকে রাফি তার X ব্যাংকের চট্টগ্রাম শাখায় অ্যাকাউন্ট থাকার পরও ওই ব্যাংকের রাজশাহী শাখা থেকে টাকা উত্তোলন করা অনলাইন ব্যাংকিং ব্যবস্থাকে নির্দেশ করে। উপরের আলোচনা থেকে একথা দ্বিধাহীনচিত্তে বলা যায়, অনলাইন ব্যাংকিং ব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে।
HSCEconomics 1st Paperইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।