শেয়ারFacebookWhatsApp

মুদ্রা কী?

উত্তর: কিছু বিনিময়ের মাধ্যম, খঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই হলো মুদ্রা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মুদ্রা কী?

উদ্দীপক

মি. 'ক' এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, যা দেশের মুদ্রাবাজারের নেতৃত্ব দেয়, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে, ঋণ নিয়ন্ত্রণ করে এবং সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করে। অপরদিকে, মি. 'খ' অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।

Chittagong · 2025

উত্তর

কিছু বিনিময়ের মাধ্যম, খঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই হলো মুদ্রা।

উত্তর

ব্যাংক হারের পরিবর্তন বাজার সুদের হারের পরিবর্তন ঘটিয়ে প্রদানযোগ্য ঋণের পরিমাণের পরিবর্তন ঘটাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন ব্যাংক হার বাড়ায়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদানযোগ্য ঋণের ওপর সুদের হার বাড়ে। তখন ঋণযোগ্য মুদ্রা চাহিদা কমলে প্রদেয় ঋণের পরিমাণও কমে। আবার কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ বাড়াতে চাইলে ব্যাংক হার কমায়। এ প্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের প্রদেয় ঋণের জন্য সুদের হার কমিয়ে দেয়। ফলে ঋণের চাহিদা বাড়লে ঋণের প্রসার ঘটে। এভাবেই ব্যাংক হার মুদ্রার জোগানকে প্রভাবিত করে।

উত্তর

উদ্দীপকে মি. ক যে প্রতিষ্ঠানে কাজ করেন তা হলো কেন্দ্রীয় ব্যাংক। সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, বিনিময় হার নির্ধারণ ও সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসার ও মুদ্রাব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হলো মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কাগজি নোট ও ধাতব মুদ্রার প্রচলন করা এবং বিদেশি মুদ্রার সাথে সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে তা স্থিতিশীল রাখা। অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে দেশের মুদ্রানীতি গ্রহণের দ্বারা মুদ্রাস্ফীতি ও মুদ্রা - সংকোচন সমস্যার সমাধান করে। কোনো ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বিনা সুদে সরকারের তহবিল সংরক্ষণ করে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পরামর্শ প্রদান করে।উদ্দীপকের মি. ক এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন যাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। এটি নোট প্রচলন, মুদ্রা নিয়ন্ত্রণও করে। যে বৈশিষ্ট্যগুলো উপরে আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, মি. ক-এর কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক।

উত্তর

উদ্দীপকে আলোচিত মি. ক ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। কেননা উক্ত ব্যাংক যেসব কার্যাবলি সম্পাদন করে তা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। অন্যদিকে, মি. খ যে ব্যাংকে চাকরি করেন, তা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে। তাই এ ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এক নয়। তাদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে।১. সংজ্ঞা: যে ব্যাংক দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি নিয়ন্ত্রণ করে, দেশের মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে এবং সরকারের আর্থিক অভিভাবক হিসেবে কাজ করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। পক্ষান্তরে, যেসব ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ এবং ব্যবসায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদি ঋণদান করে, তাদের বাণিজ্যিক ব্যাংক বলে।২. গঠন: কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকারি আদেশ বলে গঠিত হয়। অপরদিকে, বাণিজ্যিক ব্যাংক ব্যক্তি পর্যায়ে গঠিত হতে পারে।৩. সংখ্যা: কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক দেশে মাত্র একটি থাকে। পক্ষান্তরে, বাণিজ্যিক ব্যাংক দেশে অনেক থাকতে পারে।৪. উদ্দেশ্য: কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনসাধারণের সেবা ও দেশের সার্বিক কল্যাণ সাধন। পক্ষান্তরে, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন।
HSCEconomics 1st PaperChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।