ব্যাংক হার বাড়লে সুদের হার বাড়ে কেন?
উত্তর: ব্যাংক হার হলো সেই সুদের হার যে হারে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে। সাধারণত একটি অর্থনীতিতে যখন অর্থের সরবরাহ বেশি থাকে তখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদানের ওপর ব্যাংক হার বৃদ্ধি করে ফলে বাণিজ্যিক ব্যাংকের ওপর অতিরিক্ত সুদের বোঝা সৃষ্টি হয়। বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী ব্যক্তিদের বা প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক ব্যাংকগুলো সেই সুদের পরিমাণ চাপিয়ে দেয়। তাই বলা যায়, ব্যাংক হার বাড়লে সুদের হারও বৃদ্ধি পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
ব্যাংক হার বাড়লে সুদের হার বাড়ে কেন?
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর