অর্থের যোগান ও অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, অর্থের যোগান বাড়ানো হলে অর্থের মূল্য হ্রাস পায় এবং অর্থের যোগান কমানো হলে অর্থের মূল্য বৃদ্ধি পায়।
ফিশারের পরিমাণ তত্ত্ব অনুযায়ী, অর্থের প্রচলণ গতি ও দ্রব্যসামগ্রী লেনদেনের পরিমাণ স্থির থেকে অর্থের যোগান যে হারে পরিবর্তন হয়, সাধারণত দামস্তরও সেই হারে পরিবর্তন হয়। তাই অর্থের মূল্যও একই হারে কিন্তু বিপরীত দিকে পরিবর্তন হয়। অর্থাৎ অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক দেখা দেয়।
অর্থের যোগান ও অর্থের মূল্যের বিপরীত সম্পর্কটি একটি চিত্রের মাধ্যমে দেখানো হলো –
সুতরাং উপযুক্ত আলোচনা ও চিত্রে লক্ষ্য করলে দেখা যায়, অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান