শেয়ারFacebookWhatsApp

কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?

উত্তর: যে প্রতিষ্ঠান দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?

উদ্দীপক

একটি বাণিজ্যিক ব্যাংক A-তে প্রাথমিক আমানত ১০,০০০ টাকা এবং বৈধ রিজার্ভ ১০% । কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি রিজার্ভের হার বৃদ্ধি করে ২০% করেছে।

ঢাকা কমার্স কলেজ · 2024

উত্তর

যে প্রতিষ্ঠান দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে ।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো খোলা বাজার নীতি কার্যক্রম । কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজার নীতি দু'ভাবে কার্যকরী হয়। যথা- (i) ঋণপত্র ক্রয় এবং (ii) ঋণপত্র বিক্রয়। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন বাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। আবার, কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণের পরিমাণ বাড়াতে চায় তখন বাজার থেকে সরকারি ঋণপত্র ক্রয় করে । এভাবে খোলা বাজারে ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে।

উত্তর

দেশের সকল বাণিজ্যিক ব্যাংক মিলে প্রাথমিক আমানতের কয়েকগুণ ঋণ সৃষ্টি করতে পারে। বাণিজ্যিক ব্যাংক প্রাথমিক আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা রেখে বাকি অংশ ঋণপ্রদান করে থাকে। আর যে প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংক ঋণপ্রদান কার্যক্রম চালায় তাকে ঋণসৃজন প্রক্রিয়া বলে। ঋণসৃজন প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ পাওয়া যায়। উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংক 'AA^{\prime}-এর প্রাথমিক আমানত ১০,০০০ টাকা । ব্যাংকের প্রয়োজনীয় বৈধ রিজার্ভ ১০% হলে মোট আমানতের পরিমাণ নিম্নরূপ: এখানে, মোট আমানত = TD প্রাথমিক আমানত (PD) = ১০,০০০ রিজার্ভ হার (Rr) = ১০% তাহলে, মোট আমানত (TD) = 10,000 x 110%\frac{1}{10\%} = 10,000 x 110100\frac{1}{\frac{10}{100}} = 10,000 x (1×10010)\left ( 1\times \frac{100}{10} \right ) = 10,000 x 10 = 1,00,000 টাকা ∴ মোট আমানত = TD =১,০০,০০০ টাকা। অর্থাৎ সৃষ্ট আমানত (D) = TD - PD = (১,০০,০০০- ১০,০০০) টাকা = ৯০,০০০ টাকা অতএব বলা যায়, ১০% বৈধ রিজার্ভের ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ ৯০,০০০ টাকা।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বৃদ্ধি করলে ঋণের পরিমাণ কমবে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিলে বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা হ্রাস পায়। তখন দেশে অর্থের যোগান কমে যায়। ফলে মুদ্রাস্ফীতিও কমে যায়। উদ্দীপকে 'কেন্দ্রীয় ব্যাংক বৈধ রিজার্ভ ১০% থেকে বৃদ্ধি করে ২০% হলে মোট আমানতের পরিমাণ নিম্নরূপ: এখানে, মোট আমানত = TD প্রাথমিক আমানত (PD) = ১০,০০০ রিজার্ভ হার (Rr) = ২০% তাহলে, মোট আমানত (TD) = 10,000 x 120%\frac{1}{20\%} = 10,000 x 120100\frac{1}{\frac{20}{100}} = 10,000 x (1×10020)\left ( 1\times \frac{100}{20} \right ) = 10,000 x 5 = 50,000 টাকা ∴ মোট আমানত = TD = ৫০,০০০ টাকা। অর্থাৎ সৃষ্ট আমানত (D) = TD - PD = (৫০,০০০- ১০,০০০) টাকা = ৪০,০০০ টাকা সুতরাং বলা যায়, রিজার্ভের পরিমাণ ১০% থেকে ২০% করায় মোট সৃষ্ট আমানতের পরিমাণ কমছে। যার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা হ্রাস পাবে। ফলে অর্থের যোগান কমবে এবং এটি মুদ্রাস্ফীতি রোধ করতে সহায়ক হবে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বৃদ্ধি করলে ঋণ আমানত সৃষ্টির পরিমাণ কমবে।
HSCEconomics 1st Paperঢাকা কমার্স কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।